কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / দ্বিতীয় সংখ্যা / ১৪১

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / দ্বিতীয় সংখ্যা / ১৪১

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মেহনাজ মুস্তারিন

 

কবিতার কালিমাটি ১৫৬


চলে যাবার রঙ

কাছে আসতে যেমন প্রকট ইচ্ছের দরকার পড়ে

দূরে যেতে যেতেও অন্ততঃ একবার পেছন ফিরে তাকাতে মন চায়

সময়কে কিছুটা থমকে যেতে হয়

বাতাসে ভাসতে থাকে চলে যাবার রঙ

 

উড়াল ঘুড়ি

বলি চলে যাবার কিছু রঙ থাকে

আমরা তাকে বলি অনুভব

 

শিমুল ডালে ওরা

ভালোবাসার কোন কারণ লাগে না

একান্ত কোন ভোর

জানালার পাশে এসে দাঁড়াও

দেখো, দুটো খয়েরি শালিক মুখোমুখি বসে আছে শিমুল ডালে

 

পাতার আড়ালে ওরা দুলছে ফুল দুলছে ডালপালা দুলছে তোমার হাসিমুখ দুলছে

বাতাস দুলছে কাঁপনে

আর তুমি ভাবছো কারণ ছাড়ায় আমরা দুলছি

 

প্রকাশ্যে অপ্রকাশ্যে

এই তুই কে রে? তোকে নিয়ে এতো ভাববো

তুই কেউ না!  আমি কি কেউ ?

আমিও কেউ না তুমিও কেউ না

তবে কি আমরা একসাথে আছি?

 

একে ওকে বলে দেখ আমরা কেউ কি না

অথবা কাউকে বলিস না বড্ড চিন্তায় পড়ে যাবে

খোঁজা খুঁজি করবে তারপর পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারে

 

কেউ একজন হওয়া কি জরুরী নাকি বিষাদময়

তাহলে প্রকাশ্যে নয় অপ্রকাশ্যে থেকে যাই

 

চোখের আড়ালে অনন্তের বাইরে

শুধু স্পর্শটুকু থেকে গেছে বেশ খানিকটা দূর পথে

ওখানে একজনের নাম থেকে গেছে

 

 


1 কমেন্টস্:

  1. ১. বাতাসে ভাসতে থাকে চলে যাবার রঙ'

    ২.পাতার আড়ালে ওরা দুলছে ফুল দুলছে ডালপালা দুলছে তোমার হাসিমুখ দুলছে

    বাতাস দুলছে কাঁপনে
    আর তুমি ভাবছো কারণ ছাড়ায় আমরা দুলছি
    ৩.শুধু স্পর্শটুকু থেকে গেছে বেশ খানিকটা দূর পথে

    ওখানে একজনের নাম থেকে গেছে"

    তিনটি কবিতার এই তিনটি কয়েনেজ আমার পাঠক পকেটে রাখলাম। খুব মূল্যবান তিনটি কয়েন।

    --- গুল্লি

    উত্তরমুছুন