কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৪৪

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৪৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

পলাশ দে

 

                                                                কবিতার কালিমাটি ১৫৯

 

বিয়োগ

মহামান্য হে

উতরোল বুঝি!

ওই দূর যদি কাছে আসে

সহ্য পরীক্ষা, প্রার্থনীয়

 

হরকরা

আদর লাগবে আদওওওর

হাঁকের পিছনে ছুটছে

একজন দু'জন ডুব

 

তুমি সে ডাকাডাকির মা

সেই ডাকের পিতা আমি

 

রিফিউজি বলে সবাই

 

এমনি

এমনি ফুটে আছে, ভুল

গন্ধ উড়েপুড়ে কোথায়

কাহাতক যে চলে যায়

 

আর কোন সে হরিয়ালি

তোমার নামের পতাকা

হাওয়ায় হাওয়ায় মিছিল

 

এভাবে সত্যি সত্যি ভুল

এমনিই ফুটে ফুটে আছে

টোকা দাও, আত্ম হারাবে

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন