![]() |
| কবিতার কালিমাটি ১৫৫ |
একসাথে
শুরু করতে পেছনে যাও।
নত চিবুকের কাছে। শরীরে সামান্য
ভূতের গল্প থাকে। একবার নেমে যাওয়া।
উঠে আসা। একসাথে সবাই নিঃশ্বাস
নিচ্ছি। স্বপ্নে
কেউ মারা যাচ্ছে।
মায়ের আঁচল। ভালোবাসার সঙ্গে চোখের
পাতা --
নামা ওঠার কি সম্পর্ক
জানা হলো না। পিছনে গেলে পুবদিক।
ভাঙা বাইসাইকেল।
শরীর
মেয়েটি এবং স্তব্ধ গাড়ি।
জল আর মৃত্যুকে হারিয়ে
ফিরে আসছে। বন্ধ চোখ।
রাত ছড়িয়ে আলো কুড়াচ্ছে। বারান্দায়
বসে বারান্দা।
নিজেই নিজের সঙ্গে
কুমির তোর জলকে নেমেছি খেলে। স্বপ্নে
শুধুমাত্র কাল।
শীত। বরণডালায় মাথা রেখে। আয়নায়
মুখ দেখা --
অন্য আয়নাটির গল্প বলছে।
ঝাপসা
অনুবাদ খুলে। লাফিয়ে
নামলো স্কিপিং করা মেয়ে।
কেউ কেউ হাঁটার সময় একবারও পিছন
ফিরে
তাকায় না। ঝাপসা
দৃষ্টির জন্য। মৃত্যুর
পিঠে আঁকা উল্কি
আজকাল দেখতে পাই না। ভবিষ্যৎ বিপদগুলোর
সাথে প্রতিদিন গল্প করি।
তবে মৃত্যুকে চুমু খাওয়ার গল্প
তার মধ্যে একদিনও ছিল না।

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন