কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / প্রথম সংখ্যা / ১৪০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / প্রথম সংখ্যা / ১৪০

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

অভিজিৎ মিত্র

 

কবিতার কালিমাটি ১৫৫


খেলাঘর

 

(১)

 

যুদ্ধ চাই না

মার্চের পলাশফোটা পাতায়

                        দু'এক লাইন

তোমায় নিয়ে পাশাপাশি হাঁটতে চাই

যে লাশগুলো ডেড সি বরাবর

স্কুলে বাজারে হাইরাইজে

অথবা ড্রোন হামলায় গাজার গলিতে

রক্তহীন

ফ্রিজে রাখা মাছের মত কাঠ

ওরা ফরেস্ট গাম্পে এক পাপড়ি প্রেম চেয়েছিল

টিউলিপ ক্ষেতের আল পেরিয়ে

ফুল ফুটুক না ফুটুক নাবলা শব্দগুলো

 

(২)

 

বাসন্তী চাঁদের পাশে মিসাইলের কমেট

ইচ্ছে হয় তুমি প্রতিবছর

মার্চে জন্ম নাও

                       আমার জন্য

নিবিড় জড়িয়ে ঠোঁট ছুঁয়ে একপল

তারপর আকাশ থেকে ঝরে পড়

স্যাটান ট্রাইডেন্ট সেন্টিনেল অগ্নি নয়

বিসমিল্লা মেনুহিন রবিশংকর হয়ে

পশ্চিম এশিয়ায়

রাশিয়া ইউক্রেনে

ওয়াশিংটনে

যে সব পাগলরা ঘৃণার ভাষায় টেবিলে টেবিলে

শুধু আগুন ছেপেছে

I just called to say I love you শোনেনি

 

(৩)

 

তোমায় কোনোদিন বলিনি

                         এভাবে ভালোবাসতে হয়

শুধু দেখেছি আমি ভাবতে বসলে

ক পশলা বৃষ্টি হয়ে যায়

হল্লাপাগল বিউগল

বেজে ওঠে তেহরান জেরুজালেমে

মারব

মরব

যুদ্ধখেকোদের সিলেবাসে

                            থমাস হার্ডি

ভাবো মাঝরাত্তিরে কালবোশেখির ব্লুজ

ভিজে মাটির গন্ধ সোঁদাভাষায় বলছে

হাত ধর           যাবার সময় হয়েছে

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন