কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / প্রথম সংখ্যা / ১৪০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / প্রথম সংখ্যা / ১৪০

মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

১১ অমিতাভ মৈত্র

ইস্কাপনের রাজা
অমিতাভ মৈত্র


এই যুদ্ধমোরগ যখন হেরে ফিরে আসে আমি ভয় পাই
সেই ভয়ের চাপে আমার দুপুরের দোলনা হাঁটতে হাঁটতে বেরিয়ে যায়
আর কাদা পায়ে উঠে আসে কালো অপেক্ষাহীন একটা গাড়িতে

গাড়ি চলতে শুরু করে
আমার হেরে যাওয়া যুদ্ধমোরগ লাল হয়ে যায়
রক্ত তেমন নেই, হেরে যাওয়া যুদ্ধমোরগ তবু লাল হয়ে যায়

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন