কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রিমি দে

 

কালিমাটির ঝুরোগল্প ১৫২

 

জলতরঙ্গ  

জলতরঙ্গের মতো কুসুম। ওর চলাফেরা কথাবার্তা ভীষণ সহজ ও সহজাত। ফুল ফুটল কী না ফুটল তাতে তার কিছুই এসে যায় না। কেউ বলে বোকা, কেউ বলে অতিচালাক! কলির ভারী বয়ে গেল! সে উচ্ছল। ভেতরে গভীর। কেউ বোঝে না। ইন ফ্যাক্ট সে বুঝতে দেয় না। কী লাভ নিজেকে বোঝানোর!

মানুষ কেন এত জাজ করে! কেন যে সোজাকে সোজা, বাঁকা কে বাঁকা বলতে কুণ্ঠা বোধ করে, সে এসব নিয়ে ভাবে। ভাবতে ভাবতে কোন এক সময়ে সেই উচ্ছলতা চিন্তাপাখি হয়ে যায়। ধীর। ভেবে কথা বলে। আগের মতো শব্দ আর মুক্তি দিতে পারে না।

রাত তখন আরও বেশী। কুসুমকলি দরোজা খুলে বাইরের ঘুটঘুটে অন্ধকারের দিকে তাকায়। প্রহরের

পাখির ডাক কানে আসে। চিন্তাপাখি স্থির থাকতে পারে না আর…

মন সেই প্রহরে আরমোড়া ভাঙা পাখির পাশে গিয়ে বসে। দুই পাখির পরিচয় হয়। এক অপরের সঙ্গী হয়। চিন্তাপাখির অন্তহীন প্রশ্ন।

ডালা খুলে বসে। প্রশ্ন সাজিয়ে রাখে। কুসুমকলি এখন কথা কম বলে। জলতরঙ্গ ওর বুকের ভেতর জায়গা করে নিয়েছে…

মাঝরাতে চিন্তাপাখি ঢেউ তোলে। ঝিলমিল করে কুসুম…

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন