কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আমিনুল ইসলাম

 

কবিতার কালিমাটি ১৬২

 

 

কালিমাটির জন্য ক খ গ

(ক)

অন্ধকার আয়না ফেরালে

শামুকের সুড়ঙ্গ

একটা শূন্য ডিম

ভরাট পেট

খালি আকাশ

দুমড়ে মুচড়ে

শিকল পরছে নিজেই

 

(খ)

বাঁশির ব্যস্ত ফুটোয়

ছয়ঘর।

সহস্র ধারার মোনাজাতে

জলকে প্রণাম করছে বরফ

পাথরের শরীরেও ব্রহ্ম জমে

জমজমে গোলাপি হাসি

কুঁড়ির চোখেও

সেই ছবির আভাস 

ভাঙছে 

 

(গ)

কাটতে কাটতে জল

দুঃখ জমাটছুরি

হাড়-মজ্জাগত ইত্যাদি

কোনো না কোনো চিন্তায়

ধাতু

হাসতে হাসতে ফুলে

নানান রঙের চেতনা

মৌমাছির

দরজা খোলে

এরকমই সুর মনে পড়তেই

অস্পষ্ট মা...

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন