কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মেহনাজ মুস্তারিন

 

কবিতার কালিমাটি ১৬২

 

 

ঠোঁট

বৃষ্টি এলে ঝুম ঝুম করে গোলাপি জামা

ভিজতে থাকে

ভিজতে থাকে গোলাপি গোলাপ

ঘুঙুর পায়ে

ঠিক তোমার মুখের মতো

ঠোঁট দুটো একেকটা পাপড়ি

ঝরে পড়ে বৃষ্টি ফোঁটা আমার ঠোঁটে

 

দীর্ঘরাত্রি

উদোম আকাশের নিচে শুয়ে থাকা

আধপেটা ছিন্নবিচ্ছিন্ন শরীরের মেয়েটা

গতরাতে ধর্ষিত হয়েছে

কঙ্কালসার চোখ দিয়ে ও শুধু ক্ষুধা দেখে

আমি দেখি যোনি বেয়ে ঝরে পড়ছে বঞ্চনার ক্লান্তি 

 

ক্লান্তিবাবু

সেই সময় এখন গত অথচ মিলন ক্লান্তি বাবু

এখনো চিঠির অপেক্ষায় রোজ

ডাকঘরের পাশে অপেক্ষা করেন

এই তো এখানে ছিল সেই ডাকঘর এখন

সৌন্দর্য বাড়াতে তৈরি হয়েছে আলোমূর্তি

আলো হাতে রোজ ফিরে আসে ক্লান্তি বাবু

অপেক্ষা অপেক্ষা আর একটা চিঠি

 

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন