কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দ্বাদশ সংখ্যা / ১৩৯

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দ্বাদশ সংখ্যা / ১৩৯

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

ইভা স্টেফেনির কবিতা

 

প্রতিবেশী সাহিত্য

ইভা স্টেফেনির কবিতা

(ভূমিকা ও ভাষান্তর: গৌরাঙ্গ মোহান্ত)

 


কবি পরিচিতিঃ ইভা স্টেফেনি একটি গ্রিক পরিবারে ১৯৬৪ খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রের আলেকজান্দ্রিয়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি প্যারিস, লন্ডন ও নিউইয়র্কে সিনেমা ও নৃবিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেন এবং এথেন্স ও বার্লিনের বিশ্ববিদ্যালয়ে সিনেমা স্টাডিজ সম্পর্কে পাঠদান করেন। তাঁর নির্মিত চলচ্চিত্রের ভেতর এথিনি (১৯৯৫), এক্রোপলিস (২০০১), দ্য বক্স (২০০৪), ওয়ট টাইম ইজ ইট (২০০৭), বেদার্স (২০০৮) উল্লেখযোগ্য। 'প্রামাণ্যচিত্র সম্পর্কে ১০টি টেক্সট' (২০০৭) তাঁর প্রণিধানযোগ্য সমালোচনাগ্রন্থ। চলচ্চিত্রের বাইরে তিনি কবিতা রচনা করেন। তাঁর গদ্যকবিতায় অকার্যকর পরিবার এবং পরিবারের অদ্ভুত বিকল্প ব্যবহার নিয়ে নির্মিত চিত্রকল্প পাঠককে ভাবিয়ে তোলে। 'পৃষ্ঠদেশ', 'গভীরতা', 'বছরের শেষ সন্ধ্যা' কবিতাত্রয় Karen Van Dyck সম্পাদিত 'Austerity Measures' গ্রন্থ থেকে সংগৃহীত।

 

পৃষ্ঠদেশ

আমি বুটজুতো হারিয়ে গৃহের অভ্যন্তরে ছিলাম কারণ বুটজুতো ছাড়া কোথায় যেতে পারি? ভোরের আলো দৃষ্টিগ্রাহ্য হলে আমার পৃষ্ঠদেশে থাকত সবুজ কুঁজো। আয়নায় তাকিয়ে দেখতাম আমার দুস্কন্ধের মাঝে গজিয়েছে পেস্তা বৃক্ষ। বৃক্ষের নিচে মা ও শিশুরা শুয়ে ছায়ার প্রসাদ নিচ্ছে।

 

গভীরতা

আমার পেটের ভেতরে ভার। আমি তাদের অপারেশন করতে বলি। খননকাজে সাহায্য করতে হাতে নিই একটি শল্যছুরিকা ও একটি হাতা। প্রথমে বেরোয় সামান্য বালি আর সাদা নুড়ি। আরও গভীরে যাই এবং হঠাৎ একটি নরম পিণ্ডের দেখা পাই। সামুদ্রিক শৈবালের একটি ঢিবি। খুঁজতে থাকি, কিন্তু শল্যছুরিকা ও চামচ বৃথাই পিছলে যায়। সব কি সেরে গেছে? আমার সন্দেহ হয়। আমি যন্ত্রগুলো পাশে ছুড়ে ফেলে জ্বলন্ত শরীরের ভেতর ঢুকিয়ে দিই দুহাত । আমি কিছু একটা স্পর্শ করি। একটা শিকল। টেনে বের করি। শেষ পর্যন্তসমস্ত ব্যথার কারণ। আমার বাবার পুরনো ঘড়ি।

 

বছরের শেষ সন্ধ্যা

নববর্ষ, অথচ কোনো কেক নেই। দোকানপাট বন্ধ। আমি আমার বাম দিকের স্তন প্রদান করিব্রিয়শের মতো উষ্ণ। আমার বাবা ছুরি দিয়ে সেটিকে কাটেন : ‘একটা খ্রিস্টের জন্য, একটা গরিবের জন্য, একটা বাড়িরবাবা, মা, ভাই, বোনের জন্য। আগামী বছর যেন আমাদের সবাইকে সুস্থ দেখতে পায়।

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন