কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দ্বাদশ সংখ্যা / ১৩৯

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দ্বাদশ সংখ্যা / ১৩৯

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

আমিনুল ইসলাম

 

কবিতার কালিমাটি ১৫৪


সাতটি কবিতা

(১)

নীরবতা ভেঙে

মুখ সেলাই। মন্তব্য নয় কোনও

বর্ণ হাঁটবে না

বাতি। বন্ধ রেখেছে ফুসফুস

শুধু চোখ

প্রেমের চলমান অন্ধকার চিবোচ্ছে

 

(২)

ছায়ার ভেতরে ভাঁজ করা

হাত। শব্দেরা নিজেদের বানান ভুলে

শ্বাসাচ্ছে। স্ক্রিনে

পলক ফেলতে গিয়ে

অর্থ গলে। সময়ের জিভ

লাজুক মাখনে

 

(৩)

কণ্ঠ

মহড়ায় থাকা কোনো প্রতিধ্বনি

বাল্ব জন্মের অস্বীকার

ছবিগুলো কাঁচা। আধসেদ্ধ

মন হজম করে

লবণ ছাড়াই প্রার্থনাও

 

(৪)

বসো

শব্দের অনাহারে

সাবটাইটেলে ডুবে

ফিল্ম নিজেকেই

হাড়। ঝলক। নীরবতা

গিলে। কাটটুকুই

গল্প

 

(৫)

চোখ। বুক

প্রতিবাদহীন।

অন্ধকার প্রতিশ্রুতি

ফ্রেমগুলো ভেঙে

অপরিচিত

তুমি

 

(৬)

শূন্যতা দেখছে। নীরব

আলো নিস্প্রয়োজন

রিল ঘুরছে খুলির ভেতর

ধীর প্রাণ শিখছে

কীভাবে হজম হতে হয়

 

(৭)

শেষ ক্রেডিটগুলো

তোমার ভেতরেই গড়িয়ে

তবু কোনও কথা

কোনও শিখা নয়

শুধু ছবির পরস্বাদ

লেগে

দেখা। যথেষ্ট ছিল প্রমাণ

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন