![]() |
| কালিমাটির ঝুরোগল্প ১৪৪ |
দু চোখ
দু চোখ, শরীর, জীবন আর মৃত্যু। গলা দিয়ে উঠে আসা মরিচের স্বাদ। গোলাপী ব্রার সামনে হুক খুলে ফেলা তার স্তন জোড়ার মুক্তি।
ঠোঁট জোড়া দ্রুত নড়ে ওঠে। চুলে, হাতে, আঙুলের নখে মেহেদীর দাগ। শরীরে হাত বুলাতে বুলাতে আরোও গভীরে। একটা শরীরের গভীরে আরেকটা শরীরের দর্শন। কল্পনা আর শব্দ তবে থাক। অন্তরঙ্গ এই শহরের কল্পনা শুধু দু চোখে। স্তনবৃন্তের ধ্যানে মগ্ন সেই চোখ। ছুঁয়ে দ্যাখা শরীরে অন্যরকম অনুভূতি। হুইস্কি, রাম আর বাংলা মদের চেয়ে সেই নেশার টান জোরালো।
ব্যাপারটা সে রকম কী?
প্রতিবিম্ব খুঁজে চলছে ধূলোর স্তর।
শ্বাস প্রশ্বাস থেমে গেলে ভয় আর ভয়। আর তখনি ছুটতে ছুটতে বিছানায় এসে আঁকড়ে ধরা লোমশ
বুকের শ্বাস।
:তুমি কি মেয়ে, কিশোরী? নাকি নারী?
কিছুক্ষণের জন্য চুপচাপ। সুনসান নিস্তব্ধতা। পাগলের মতো শক্ত হাতে চেপে ধরা বোবাকান্না। শালা সবাই মাতাল আর পাগল। বুকের কাছে যেখানে ক্ষত হয়েছিল গভীর, সেখানে হোয়াইট হোলসের সমীকরণ। আরেকটু দাও প্লিজ! আরেকটু দাও!
পরমুহূর্তেই ছায়া সরে গেল দূরে।
:হোয়াট হ্যাপেন্স! অনেকদিন আগে
হাত ধরেছিলাম। ভীষণ অপেক্ষার প্রহরে ঠোঁটে চুমুর পঞ্চাশটা দাগ। শালা সব কিছু আমার।
এবার তো চোখ খোলো। দেখ ফিরে এসেছি।
তখনি মৃদু বাতাসে কেঁপে উঠলো শাড়ির আঁচল। দীর্ঘ পিঁপড়েদের দল চলেছে জলে জলে ঘিরে ধরা দু চোখের দিকে।

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন