কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৪৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৪৬

সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪

১০) অনুপম মুখোপাধ্যায়

অনুপম মুখোপাধ্যায়



শীত আসছের রান্না : একটি পুনরাধুনিক কবিতা


।
১ জীবন। ২ জীবনের চেয়ে অনেক
বড়ো হয়ে উঠছে। গাঢ় হলুদ মুর্গিঠ্যাং। আগুনের চেয়ে
গরম। কয়েক পিস  আলু। যে কোনো বে-লে-পা-থ-রে-র চেয়ে
হলদে
।
ট্রেন। থেকে হাত বাড়ালেই
লাল
টালির বাড়ি পড়ে যাচ্ছে। ট্রেন। থেকে হাত নামালেই
লাল
উলের বল উঠে যাচ্ছে
।
অনেকরকম যাওয়ার মধ্যে
শীত আসছে। গ্রীষ্ম
যেমন হাত নাড়ে, তেমন
ঠিক নয়। কঠিন ঘিরে
পালাচ্ছে না মাংসের কোমল
।
রোদের ফাঁকে অহং। আর রোদে
মুঠোমাপে কাজ
ফেলছেন। রান্না ফেলছেন
আপনিই
।


1 কমেন্টস্: