কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৪৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৪৫

শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মেহনাজ মুস্তারিন

 

কবিতার কালিমাটি ১৬০

 

 

আলিঙ্গন

 

শ্রাবণের আকাশে সূর্য অল্প সময় হাসে কথা বলে  

উজ্জ্বলতায় আলাপে বিলাপে স্নিগ্ধ দেবদারু

 

কী যে কী হয় সূদূরে ফিরে যায়

ঝুর ঝুর করে নেমে আসো তুমি

ক্রমে ক্রমে আলিঙ্গনে প্রিয় আমার

 

একেকটা ফোঁটায় জন্ম হয় হীরা দ্যুতিময় আত্ন সম্মোহন

মানুষীর আকুতির কাছে ধরা দাও তুমি

আর্কষণে জমা হোও বৃষ্টির মতো বিন্দু বিন্দু

সরল তরলে বিকাশে

কী এক উৎকন্ঠায় পরিবর্তন করি দিক প্রজাতির মতো

 

ছেঁড়া মাঠের রাত

 

এইতো চাঁদ কে দেখছি জ্যোৎস্নাভরা মুখগুলোর উপরে

নিবিড় বসে থাকতে

তখন চাঁদ আমার কাছে পিঁপড়ের মতো

মধুর কৌটা পেলে ওরাও অন্ধকার ঘরে

ফিরে যেতে ভুলে যায়

 

চাঁদের কলঙ্ক সীমানা রেখার তারকাঁটায় ঝুলে আছে

ছেঁড়া ছেঁড়া মাঠে দাঁড়িয়ে আমি

দেখছি দেখছি দেখছি

 

সন্ধি

 

শূন্যতার প্রেমময় ছন্দে হেঁটে চলে

অস্তিত্বের পরিক্রমা পূর্ণ হবে ভেবে

বাংলার জল, মাটি, হাওয়ায় ধোয়াশা সরে

রোদ উঠুক

হৃদয় সাজুক চেনা সুর চেনা কথা

 

প্রকৃতি আর মানুষের এ-এক

অপূর্ব সন্ধি!

 

 

 

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন