কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৪৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৪৬

সোমবার, ২৩ মে, ২০১৬

অনুপম মুখোপাধ্যায়

শুদ্ধ হও কল্যাণে :  ১টি পুনরাধুনিক কবিতা

।
অল্প একটু জলের উপর ট্রেন। এসে দাঁড়ায়। আর
শুদ্ধ হও শুদ্ধ হও শুদ্ধ হও
বলছে
।
আঙুরক্ষেতের রোমান। তুমি। নাকভাঙা
১ রোমান
।
তোমাকে। আমি আভিজাত্যের
রুদ্রাক্ষে
।
চিনি। চিনতে চাই
মহাপ্রাণের হাওয়ায় এক অল্পপ্রাণ বাতাস
মুদ্রার। রাক্ষস তুমি
।
যথা। ১ চাচা
তার চাচীর বদনা থেকে
ধুয়ে নেওয়া জল
।
রুদ্রাক্ষের ধর্মগুলো
পদার্থের
তরঙ্গের
জলের উপরে কিছু মুছে নেওয়া স্রোতে
।
রুদ্রাক্ষ। তোমার
অমঙ্গলের কারণকেই
পরিণতি দিচ্ছে
।
আরো
ঝুলে থাকতে চাইছে তোমার
অ-কল্যাণবোধ
।
তোমার
যে কোনো খাঁজের রঙে
ধুলো
।








1 কমেন্টস্: