কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১৪৩

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১৪৩

শনিবার, ১৩ জুন, ২০২৬

দেবাশিস মুখোপাধ্যায়

 

কবিতার কালিমাটি ১৫৮


আজব রূপকথা

(১)

রাজায় রাজায় যুদ্ধ

আমাদের চুলা

বন্ধ হবার মুখে

অনেক দিন লিখিনি

সাহসকে কবর থেকে তুলে

ড্রোন পাঠাব মেঘে

গর্জন করে উঠলেই

ঘুম আড়মোড়া ভাঙবেই

 

(২)

আকাশের কাছাকাছি চোখ

স্বপ্ন নিয়ে একটা চলচ্চিত্র

তারপর আবার ফেরা মরুতে

উটের গ্রীবা ক্রমশঃ লম্বা

কাঁটাগাছ আর রক্তপাতের গল্পও

নদী হবার ইচ্ছেটা কখন ভোকাট্টা

শুধু যত্নে পোঁতা কলম চারা

কবে মিষ্টিমুখ করবে অপেক্ষায়

 

(৩)

কখন কোথা থেকে কি যে হয় !

একটা অন্ধকারে শুরু যাত্রা

আলো আর কনসার্টে কখন শুরু

দাপিয়ে বেড়াচ্ছে বিবেকের গান

ভিলেনের পতনে জোর হাততালি

হঠাৎ ঝড় আর বৃষ্টির পর সব ফর্সা

গত জমানো ময়লার দিন নেই

আর আমাদের কুয়ো ডাগর ডাগর

 

 

 


6 কমেন্টস্:

  1. খুব ভালো তিনটে লেখো। দারুণ লাগলো।

    - মাসুদার রহমান

    উত্তরমুছুন
  2. ভালো লাগলো, প্রতিটি কবিতায় কবি দেবাশিস মুখোপাধ্যায়ের সিগনেচার আছে।
    ভালো থাকুন সুস্থ থাকুন কবি।

    উত্তরমুছুন
  3. মানুষ যন্ত্রণা পেতে ভুলে যাচ্ছে।প্রতিবাদ করতে ভুলে যাচ্ছে। ভুল ঠিক নির্ণয় করতে পারছে না।আপনার এই সহজ উচ্চারণ মানুষকে মনুষ্যত্ব ফিরিয়ে দেয় যেন।

    উত্তরমুছুন
  4. অনেক ভালবাসা দাদা

    উত্তরমুছুন