কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

রবিবার, ২৬ জুলাই, ২০১৫

অনুপম মুখোপাধ্যায়

সংসার সুখী হয়

।
রূপ যাকে ঘসে দ্যায়। চিঠি লেখো তাকে
ঝুরোঝুরো। ভ্রূণ হয়ে আছে ইরেজার
।
মিঠাস এমন করে ঘরোয়া ফ্যামিলি হয়েছে
৬-এর দশক। নহে। ৬০-এর দশক
।
আড়চোখ। সব ইট। ঘর শাঁখ হয়ে আছে
প্রতিটি ইটের। রং। আলাদা আলাদা
।
চুষিকাঠি। খুলে যায়। কেঁপে বেজে ওঠে শিশু
কোমরের বাঁক থেকে রান তোলে বৌ
।
প্রতিটি চাপের মাপ ছাপ আলাদা আলাদা
হাওয়া থেকে। হাত। কিছু মাখন তুলেছে
।
মগ থেকে পড়ে যায়। ঘরের নদীটি
প্লাস্টিকের মগ। যথা। টিনের কৈলাস
।
সোনাজল। স্নান করে মাথা মুছে নিলে
তুমি যে ফেঁসেছ তার প্রমাণ কোথায়
।
পুজো করো। উপাসনা। নামক ব্লাউজ
গায়ের জোরের চেয়ে খুলে রাখা আছে
।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন