এক রাজকুমারী ও তার বারো জোড়া সোনার জুতো
লেখিকাঃ ড.মারী লুই ফন ফ্রানৎস মূলগ্রন্থঃ Archetypal Patterns in Fairy Tales (রূপকথায় পুরাবিন্যাসের ধাঁচেরা)
আমাদের বর্তমান সভ্যতার ক্ষেত্রেও তাই প্রযোজ্য। যখনই কেউ এর সম্মুখীন হয়, ধরা যাক অত্যধিক মদ্যপান বা অতিরিক্ত রাগ বা বহুগামিতা, সেরকম ব্যক্তিরা আদিম প্রবৃত্তির দাসে পরিণত হয়। তারা সমীক্ষণে এসে তাদের দুর্বল অসহায় হিসাবে মনে করা ও সেমত ব্যবহার প্রদর্শন করার আকাঙ্ক্ষা রাখে। কিন্তু তাদের জীবনেও একটা মুহূর্ত আসে যখন তাদের কাছে ষ্পষ্ট হয়ে যায় যে কেন তারা এই কাজগুলো করে যেতে বাধ্য হচ্ছে, এবং তখন বর্বর ভাবেই হ্যাঁ বা না এর মধ্যে কোনো একটা বেছে নিতে হয়, সব বুঝে যাওয়ার পর নিজেকেই শেষ পদক্ষেপটি অর্থাৎ না এর সিদ্ধান্তটি অসম্ভব কাঠিন্যের সঙ্গেই নিতে হয়। কিন্তু এই পর্যায়ে এসে সাধারণত মানুষেরা বলে থাকেন যে, তারা এর থেকে মুক্তি চান কিন্তু পারছেন না, তিনি জীবনের বিনিময়েও এর থেকে বেরিয়ে আসতে চান কিন্তু পারছেন না, এই প্রবৃত্তি তার ইচ্ছাশক্তির থেকেও শক্তিশালী, এ তার ঘাড়ে চেপে বসেছে!
এই ধরনের অনুভূতিগুলোকে খুব সাবধানে এর সঙ্গে ব্যবহার করতে হয়, কারণ সত্যিই অনেকসময় কিছু কিছু আকাঙ্ক্ষাকে মানুষ সত্যিই ঠিকভাবে সামাল দিতে পারে না। তারা দৈত্য দ্বারা অভিশপ্ত হয়ে আছে যেন, এবং দৈত্যরা তাদের থেকে শক্তিশালী। তারাই এই সব ব্যক্তিদের অধিকার করে রেখে তাদের পরিচালিত করছে। এইসব আদিম প্রবৃত্তির বিরুদ্ধে সম্পূর্ণভাবে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্বাস করতে হবে যে তা আদতেই সম্ভব। কিন্তু এটা জানাটাই কঠিন। এটা স্বপ্ন থেকে আংশিকভাবে জন্য যায়, কারণ স্বপ্ন মাঝে মাঝে আমাদের দেখায় যে এটা সম্ভব হচ্ছে।
কখনও কখনও মন্দ বুদ্ধি বা আলসেমির কারণেই এই অভিশপ্ততা দীর্ঘায়িত হয়। তারপর এসে সেই মানুষটা হয়তো বলেন তিনি পারছেন না, কিন্তু তখনই হঠাৎ তার চোখে চেতন যেন তার দৃঢ় প্রত্যয়ের ঝিলিক এক মুহূর্তের জন্য দিয়ে যায় আর সমীক্ষক বোঝেন, বাহ্,আর আমি মানছি না, যদিও এ মুখে বলছে এ নিজেকে বিশ্বাস করতে পারছে না, আসলে সেটাকে আর সে বিশ্বাস করে না! এই সেই মহান মুহূর্ত যখন অচেতন গঠনমূলক প্রক্রিয়ারা সেই শক্তিবিন্দুতে পৌঁছায় যেখান থেকে এবার চেতন পরিবর্তিত হতে শুরু করবে।
এইজন্যই ব্যক্তিরূপায়ন প্রক্রিয়াকে একটি নৈতিক সমস্যার অধীন ধরা হয়। শুধুমাত্র বোঝা যথেষ্ঠ নয়। কিছু কিছু পরিস্থিতিতে, বারংবার পরার পর, চেতনের নৈতিক অবস্থানের উপরই সবকিছু শুভ নির্ভর করে।
আমাদের গল্পের রাজত্বে, দৈত্যরাজের নৈরাজ্যের পরিপূরণ করতে বা তাকে টেক্কা দিতে রাজাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছিল। আমাদের যুবক রাজার কাছে এলে রাজা তাকে এ কাজে প্রবৃত্ত হতে বারণ করেছিল কারণ ছেলেটিকে তার ভাল লেগেছিল। এটা স্পষ্ট করে দেয় যে রাজা আসলে এক বড় সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছেন। তিনি তার কন্যার পানিপ্রার্থীদের হত্যা করতে চান না। তিনি যুবককে সোজাসুজি বলে দিলেন তাকে কি করতে হবে: তাকে রাজকন্যার শয়নকক্ষে তিনরাত শুতে হতে পারে এবং এর মধ্যে রাতে রাজকন্যা কি করেন সে যদি আবিষ্কার করতে না পারে তবে তাকে মরতে হবে। সেই যুবক সেই ঘরে গেল, তার জিনিসপত্র রাখলো, দুই রাত না ঘুমিয়ে কাটানোর চেষ্টা করলো, এবং কেবলমাত্র তৃতীয় রাত্রেই সে নিদ্রবিহীন থাকতে সফল হল।
এটি একটি ব্যতিক্রমী গল্প যেখানে এটি বলা হয় না কেন যুবকটি দুই রাত জেগে থাকতে পারল না,কারণ এই গল্পের জার্মান সমান্তরালে রাজকন্যা তাকে ঘুমের ওষুধ দিত, কেবল তৃতীয় রাত্রেই সে তার চালাকি বুঝে ফেলে সেটি ফেলে দিয়ে ঘুমিয়ে থাকার ভাণ করে থাকে।
এই গল্পে এই প্রবণতাটি নেই। কেবল বলা আছে যুবকটি জেগে থাকতে পারে না। যদিও রাজকন্যা তাকে কোনো ঘুমের ওষুধ দেয় না তবুও সম্ভবত যুবকটি রাজকন্যার অভিশপ্ততার দ্বারা সংক্রমিত হয়ে গিয়েছিল বোধহয়।
বারবার এই প্রবণতা লক্ষ্য করেন সমীক্ষকরা যেখানে রোগীর সমস্যার ছোঁয়াচ সমীক্ষকে আরোপিত হয়। কিছু কিছু মনোরোগী তাদের সমস্যা ব্যক্ত করার ক্ষেত্রে প্রবল প্রতিরোধ গড়েন এবং আবোলতাবোল বকে সময় নষ্ট করেন,এর প্রভাব পড়ে সমীক্ষকের উপর। তিনিও যেন কেমন বোকা হয়ে যান। তারও যেন কেমন ঘুম ঘুম পায়, একঘেয়ে লাগে। এবং সাক্ষাত্কারের শেষেই তিনি আবিষ্কার করে ফেলেন আসল সমস্যা কোথায় ছিল ও কিভাবে তিনি নিজেই অভিশপ্ত হয়ে গিয়েছিলেন। তিনি নিজের মনেই বলে ওঠেন, কি আশ্চর্য, সমাধানটা যখন নাকের ডগাতেই ছিল আর আমি বুঝছিলাম যে রোগী আমার চারপাশে ঝিমুনির মেঘ ছড়িয়ে দিচ্ছে, তখনও আমি বুঝিনি যে এ আসলে তার মানস প্রতিরোধ!
এক সমীক্ষার্থী আমার উপর এই রকম প্রভাব ভীষণরকম ফেলেছিলেন। তিনি বন্ধুত্বপূর্ণ সমব্যথী ভালো মানুষ ছিলেন। আমরা খুব ভালো সমীক্ষণ নিয়ে এগোচ্ছিলাম, এবং সেটাই যেন এর ইঙ্গিত দেয়। তার এক ব্যাখ্যাতীত সমস্যা ছিল: বহুবার, ভাবনা চিন্তা করে বা না করেই তিনি বহু পুরুষের সঙ্গে সঙ্গম করে গর্ভবতী হয়েছেন ও গর্ভপাত করিয়েছেন। এটা সারাজীবন ধরেই সমান তালে তার জীবনে ঘটে গেছে যেন এটা একটি স্বতঃস্ফূর্ত ঘটনা! যখন তিনি আমার কাছে সমীক্ষা করাতে আসলেন তখন তিনি কিছু সুন্দর স্বপ্ন জাতীয় কিছু দেখেছিলেন যা তার ছায়া সম্বন্ধীয় এবং একেবারেই এই দুর্ভাগ্যকেন্দ্রিক নয়। স্বপ্নগুলো সেইসব স্পর্শও করেনি কিন্তু আশ্চর্যজনক ঘটনা যেটা আমায় অবাক করত যে প্রতিবার সমীক্ষার সময় আমার ঝিমুনি আসত। আমার সবসময় এরম বোধ হত, কিন্তু কেন সেটা আমি বুঝতাম না। পুরো ব্যাপারটাই আমার কাছে ধোঁয়াশা ছিল। কিন্তু তিনি অনেক সুস্থ হয়ে উঠলেন। তার কিছু দৈহিক সমস্যা পুরোপুরি সেরে গেল, সুতরাং তিনি ধরে নিলেন যে তার সমীক্ষা সফল হয়েছে। কিন্তু আমি এই সমীক্ষার কিছুই বুঝতে পারলাম না আর মনে মনে অশান্ত হয়ে রইলাম।
আমাদের পরবর্তী সাক্ষাতের দিন আমি বন্ধুদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ করে বাড়ি ফিরছিলাম। যেই আমি গ্যারেজে এসে পৌঁছলাম আমার মাথায় আবার সেই মহিলাকে নিয়ে অশান্তি মাথা চাড়া দিল। “তার হয়েছেটা কী” এই চিন্তা করতে করতে অন্যমনস্ক আমি গাইরেজের দরজা খুলে গাড়িতে বসলাম। আর মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট করে ফেললাম। আমি আমার গাড়ির দরজা বন্ধ না করেই গাড়ি গ্যারেজে ঢোকাচ্ছিলাম আর তাই পুরো দরজাটাই নষ্ট হয়ে গেল এবং তার জন্য আমার শয়ে শয়ে ফ্রা খরচ হল যা দিতে আমি অপারগ ছিলাম। কিন্তু সেই মুহূর্তে মহিলাটির সমস্যা আমি বুঝে গিয়েছিলাম।
পরে আমি মি. ইয়ুংকে প্রশ্ন করি এই দুই ঘটনা কিভাবে সংযুক্ত, কেননা এদের মধ্যে কোনো তো সংযোগ রয়েইছে। ইয়ুং সাহেব হাসলেন এবং বললেন, তুমি দেখতে পাচ্ছ না, অবচেতন তোমাকে এর সমাধান ধরিয়ে দিয়েছে। সেই মহিলা বারবার গর্ভবতী হয়ে তার শরীরকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছিল শুধুমাত্র তার বুদ্ধিহীনতার দোষে। আর তুমিও তোমার গাড়ির সঙ্গে ঠিক সেই কাজটিই করেছ! এটাও চূড়ান্ত বোকামো। এর বেশি আর কিচ্ছু নয়। তাই অবচেতন এই বিষয়ে সমীক্ষণে কোনো মন্তব্য করতে চায়নি। পরবর্তীকালে আমি জেনেছিলাম মহিলার কাকা ছিলেন জন্মগত নির্বোধ, মহিলাটি মোটেও তা ছিলেন না, কিন্তু কোথাও যেন সেই নির্বুদ্ধিতার ছোঁয়া লেগে গিয়েছিল। সেইজন্য ইয়ুং সাহেব বারবার বলেছেন যখন সমীক্ষণে বোঝা যাচ্ছে না তখন যেন সমীক্ষক দেখে তার শরীর কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। অনেকসময় শরীরই বলে দেয় যে মনোরাজ্যে কি চলছে।
যখনই এরকম ঝিমুনি আসে সমীক্ষার্থীকে শক দেওয়ার দরকার পড়ে। কিন্তু এটা একটা বড় প্রশ্ন যে শক কে দেবে, প্রকৃতি না সমীক্ষক! এটা খুব সূক্ষ্ম একটা সমস্যা কেননা জোর করে শক দেওয়ার মধ্যে ক্ষমতা প্রদর্শনের একটা ব্যাপার চলে আসে। আমার মতে এটা তখনই করা উচিত যখন প্রবল বিপদের সম্ভাবনা থাকে অথচ রোগী নিদ্রিত থাকেন। তখন আশু কর্তব্য তাকে জাগানো। কখনও কখনও আমি তাই খুব বেশি কথা বলি যাতে রোগী জেগে ওঠে। তাদের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করি কারণ আমি তাদের নিয়ে চিন্তিত থাকি। এটা যেন মাঝ রাস্তায় একটা বাচ্চাকে দেখার মতো, তাকে আদর করে সরিয়ে এনে “এরম করতে নেই বাবু” বলা হয় না, তাদের এক ঝটকায় সরিয়ে এনে এক ধমক দিয়ে বলতে হয় তুমি মরে যেতে, যাতে তারা আর এই কাজ না করে।
ঝিমুনি নিয়ে অনেক কথা বলা হল যা অনেক সময় শকের মাধ্যমে নিরসন হয়। কিন্তু আমাদের গল্পে নায়ক নিজে নিজেই জেগে উঠেছিল। তৃতীয় রাত্রে সে প্রাণপণ চেষ্টা করেছিল জেগে থাকার এবং সে সক্ষম হয়েছিল। ঘরে সে শ্বেত বস্ত্র পরিহিত এক কন্যাকে দেখতে পেল। সে তার বিছানার কাছে এল এবং রাজকুমারীকে বলল, আমি দেখছি যে এ সত্যিই ঘুমোচ্ছে না ঘুমোনোর ভাণ করছে! সে একটি সোনার সূচ নিয়ে নায়কের গোড়ালিতে ফোটালো। কিন্তু লাগলেও যুবকটি কোনো প্রতিক্রিয়া দেখালো না। তারপর সেই মেয়েটি ও রাজকুমারী দৈত্যের সঙ্গে দেখা করতে চলে গেল।
অন্যান্য সমান্তরাল গল্পে এই শ্বেত কন্যাটিকে দেখা যায় না। যেমন জার্মান গল্পে শ্বেত কন্যার বদলে রাজকুমারীর সঙ্গে আরও এগারো জন অন্য রাজকুমারীরা সঙ্গ দিত। কিন্তু এই গল্পে একমাত্র একজন খুব আবছায়া সাদা মেয়েই তার সঙ্গী। সে শুধুমাত্র আবির্ভূত হয় ও যুবকটিকে সূচ দিয়ে পরীক্ষা করে, যে সূচ পরে দৈত্যকে মারতে ব্যবহৃত হয়েছিল। আবার এই সেই ব্যক্তি যে যাত্রাপথে রাজকুমারীকে বারবার শান্ত করেছিল যে কেউ তাদের পিছু নেয়নি এবং যা ঘটছে তা কেবলই বাতাসের খেলা। এছাড়া সেই সাদা মেয়ের আর কোনো ভূমিকা নেই। সে এই গল্পে সেই ভূতের মতো যার ছায়া যাতায়াত করে থাকে সূক্ষ্মভাবে।
এই মোটিফটিকে যতটা পারা যায় বিস্তারিতভাবে দেখা উচিত। আমরা শ্বেত কন্যাটির চরিত্র থেকে বেশি কিছু পাবো না, কারণ পরিপ্রেক্ষিত ব্যক্ত করেনি সে কে; একমাত্র সে দৈত্যের দূত, অবচেতনকে প্রসারিত করে, এবং বহন করে সেই অস্ত্র যা দিয়ে দৈত্য বধ হবে অর্থাৎ সূচটি, এইসব ছাড়া। সুতরাং আমাদের সমান্তরাল গল্পগুলোতে খুঁজতে হবে আমরা এর সমতুল্য কিছু পাই কিনা।
নরওয়ের একটি রূপকথা আছে “শ্বেত দ্বীপে রাজকুমারীরা”। এই গল্পে যুবককে তিন রাজকুমারীকে শাপমুক্ত করতে হত যারা দৈত্যের দ্বারা অভিশপ্ত ছিল। সে সমুদ্রসৈকত থেকে জলের তোরে ভেসে গেছিল এবং সম্পূর্ণ শ্বেত বরফে আবৃত একটি দেশে এসে পড়ল। সেখানে মাথা বরফে গাঁথা সোজা খাড়া তিন রাজকুমারীকে সে দেখতে পেল যারা দৈত্যের অধীন, যার সঙ্গে সেই যুবক যুদ্ধ করল এবং তাকে হত্যা করল। তাদের শাপমুক্ত করে যুবকটি কনিষ্ঠ কন্যাটিকে বিবাহ করল।
সেই গল্পেও আমরা একই বিন্যাস পাচ্ছি: দৈত্যের শ্বেত শুভ্র দেশের সঙ্গে সংযোগ রয়েছে। এখানেও সে নারী সত্তাকে শ্বেত রাজ্যে বন্দী করেছে। সুতরাং শ্বেত শুভ্রতার সঙ্গে অবশ্যই নেতিবাচক কোনোকিছু, অভিশাপ বা জাদুগ্রস্ততার সম্পর্ক রয়েছে, ঠিক যেমন আমাদের ড্যানিশ গল্পে সাদা মেয়েটির মধ্যে আছে। সাদা রং কালোর সমতুল্য, যার অর্থ রংহীনতা। জার্মান ভাষায় blank শব্দটির মানে জাজ্বল্যমান এবং এটিই ফরাসি blanc শব্দটির মূল, যার অর্থ সাদা। এবং এই এক ধাতু থেকেই উৎপত্তি হয়েছে ইংরিজি শব্দ black-এর। সুতরাং ভাষাতাত্ত্বিকভাবেও সাদা আর কালো পরস্পর প্রতিস্থাপনযোগ্য। শুধু তাই নয়,সারা পৃথিবীতে শোক করার বর্ণ হয় সাদা নয় কালো। গ্রিক সভ্যতায়, বিশেষত স্পার্টার লোকেরা শোকের সময় সাদা কাপড় পরতেন,এবং আজও পৃথিবীতে অধিকাংশ দেশে শোকের বর্ণ শ্বেত। আমাদের কালো বস্ত্র পরার চল আছে। সুতরাং মৃত্যুর রংও সাদা ও কালো হিসাবে পরস্পর বদলায়।
জে জে ব্যাকোফেন আমাদের দেখিয়েছেন যে সাদা ও কালো বর্ণ হল ওপারের রং, প্রেতলোকের বর্ণ। এমনকি আমরা যখন ভূতের কার্টুন আঁকি কালো কাগজে সাদা কঙ্কাল আঁকি। ইরানের রাজকীয় বংশের গাথা অনুযায়ী এক ভৌতিক সাদা নারী দুর্গে বসবাস করেন। কেউ মারা গেলে তিনি মৃত্যুর অগ্রদূত হয়ে আবির্ভূতা হন।
মনস্তাত্ত্বিক ভাষায়, সাদা ও কালো অবচেতনের দুই গভীরতম প্রদেশের ব্যাপার, যেখানে এগুলি প্রায় বিমূর্ত হয়ে যায়; যে মূর্ত গঠন ধরে তার সঙ্গে মানবীয় অনুভূতিগুলোর কোনো সম্বন্ধ নেই।
কখনও কখনও খুব গভীর ঘুমে আমরা আত্মনের প্রতিনিধিস্বরূপ ধরা যাক পাথরের মতো কোনো কিছু দেখি। অথবা মানুষ শীতল মহাকাশসদৃশ স্থান দেখে যেখানে অদ্ভূত জটিল সব বিমূর্ত গঠন দৃশ্যমান হয় যেগুলি অতি পবিত্র।

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন