কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৪৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৪৬

শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫

অনুপম মুখোপাধ্যায়

প্রত্নপ্রিয় : পুনরাধুনিক


(১)

।
এ-খাঁড়ির নাম জানে। দাঁতের ব্যাপার জাহাজ
চিবিয়ে চিবিয়ে পায়। ধারালো পাথর
।
এখানে গাঢ়তা আছে। যুগ-যুগ ধরে
ভাঙা বাড়ি। থালা। হাড়। জমিয়ে রেখেছে
।
এই হলো ইতিহাস শ্রেয় দেশ। জলাভূমি নয় 
এই হলো ভাষা। তার। প্রিয় চোখ-মুখ
।
মানুষ। জানে না কিছু। গ্ল্যামারাস নয়
গ্রামের শুধু কিছু ভয় ঝিলিক দ্যাখে। গ্রামারের ধারে
।



(২)

।
এখন। এখান। আর আলাদা শহর
বিড়াল। সিঁটিয়ে গেছে ঘুমিয়ে আছে ইঁদুরের নখে
।
নাগরিক মূর্তি আছে। কলোনির কোণে
গ্রাম থেকে হাওয়া আসে। বাতাসও তো আসে
।



(৩)

।
দেবতা আছেন। তাই। সব দেখছেন
এতখানি চোখ দেখা হবে। ভাবেনি কেউই
।
এই সে সেই যে কুকুর সে ফিরে দেখেনি
এই সে সেই যে কুকুর সে ফিরৎ জানে না
।
ঘেউ। কিছু নিচু হয়ে লাফিয়ে পড়েছে
।


 (৪)

।
তোমার ঠোঁটের গালের ক্ষত তিল কাকে দিতে চাও
উঠোনের গাছ সে তো এখনও সবুজ
।
দিন যদি থাকে তবে আলো ফুটে সাহায্যও থাকে
সাধারণ গালে তিল। যেন পরিবার
।
কাণায় কাণায় হোক সুন্দরের খেলা
এমন মাধবী আজ। প্রচলিত নয়
।




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন