কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৪৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৪৬

শুক্রবার, ২২ মে, ২০১৫

অনুপম মুখোপাধ্যায়

রেলগাড়ি আর ওষুধ : একটি পুনরাধুনিক


।
আমি। স্রেফ আমি। ১ দুপুরের ট্রেন
কে কোথায় ফাঁকা হলো। কী হবে তা ভেবে
সেই ১ প্লাটফর্ম। আমার চেয়েও
কেন অ্যাত একা রুখু হলো। জানি না এখানে
।
জল। বেয়ে চলে গেছে ওষুধের স্মৃতি
এই জল। আর কোনোদিন। হবে কি শহরে
বিষ ছিল। বিষ হলো। অথবা কোহল
শহরের রোগ গেল। অসুখ গেল না
।
ওষুধের রীতিনীতি। ড্রাগস্টোরে নেই
আমার শহরে আমি। একা। একা নই
যে ছবিটি লেগেছিল যে কোনো কাগজে
লাইনে লাইনে। ঘোরে। লুটোপুটি খায়
।




মেয়েদের বাইরে : পুনরাধুনিক অবলোকন

।
যেভাবে বলেছ। ন্যুড!!!!! সেভাবে হয়েছ
যে কোনো ছাতার মতো নয় এই থাকা
পোশাকের হীন। আর। হিম বুঝে রাখা
কাচের বাটিতে চাঁপা বেশিদিন যতদিন থাকে
।
দল। থেকে তুমি। কিছু মির‍্যাকলস্ পেলে
বোঁটা থেকে। তুমি। নাকি। যুদ্ধও পেয়েছ
বাসনার ডালে। অহো!!! বেশ ঝুলে আছ
হাঁসের। চোখের। চুনি। পাকা হয়ে গেল
।
রঙের আড়ালে আছে। অভ্যাসের রং
নিতম্বের বাঁকে আছে। ব্যাটাছেলে। পাছা
শব্দকে ঘিরেছে তার অশব্দের জেদ
অনেক খোলার শেষে। মেয়ে মুছে গেল
।


2 কমেন্টস্: