কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৪৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৪৬

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৩

সাঁঝবাতি

আদরের নৌকা


এই ভাবেই গানে গানে ছুঁয়ে যাচ্ছি ঠোঁট
আর ঠোঁটের কথারা গান হয়ে যাচ্ছে

লিরিকে লিরিকে রাগ জমে যাচ্ছে
আমি পালটে নিচ্ছি রিংটোন
আসলে প্রতিটা রিংটোনই একটা অপেক্ষার মতো
যাতে একটা লম্বা রাস্তা থাকে
আমরা হেঁটে হেঁটে কেবল এগিয়ে চলি
আমাদের রাগগুলো পিছোতে থাকে, আমাদের থেকে
আমরা পিছু ফিরে তার ফিকে হওয়া দেখতে দেখতে
নতুন রিংটোনে এগিয়ে চলি...

1 কমেন্টস্: