কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / দ্বিতীয় সংখ্যা / ১৪১

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / দ্বিতীয় সংখ্যা / ১৪১

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

আমিনুল ইসলাম

 

কবিতার কালিমাটি ১৫৫


কবিতাগুচ্ছ

 

(১)

 

কিছু ফর্সা খুন

আভাস মাত্র। যুক্তি সাজানো

নৌকো। মরুভূমির পেট

মিথ্যে জল। বাজারের ফর্দে

অবশিষ্ট লোফালুফি

 

(২)

 

তাবিজের ফোঁকল। আধপাগল

প্রকাশ। ঘন স্বপন। জ্যোৎস্নার

কারবার। অনিবার্য

সমর। হাজরা মোড়। সব্যসাচীর পাঁজর

ধীমানের ইট। নাকক্ষত। ডাকঘর

সন্ধ্যালেখা। সকাল ন’টার নিলয়

লিকার-চায়ে ভাসে

 

(৩)

 

দুপুরের কবর ভাবনার

সিঁড়ি। ঘড়িও সঞ্চারিত

জলের ওপর পাহাড়

আবির্ভাব। একটি ছোট ঢেউয়ের

রাজনীতি। পাশাখেলা। রংচং।

আড়াআড়ি বসেছে দাবায়

 

(৪)

 

নখ। চেরা বাঘ।

উলুখাগড়ার বন্ধ কারখানা

ধান সেলাই। ধ্যানমগ্ন বৃদ্ধ বাঁশ

রোদের উরুয়। হরিণ

ছিন্ন সেরামিক ঢাকা

শুকনো। পরিচ্ছন্ন

অনেকটা ফাঁকা। আধঘুমন্ত

জল এক-লা

 

(৫)

 

ফুরনো ব্যাটারির অচেনা আবরণ।

হলুদ পাংশু। ঘড়ির বরফ

টুকরো টুকরো। বুকের বরফি

ঝড়। তীক্ষ্ণ। নগ্ন

লঙ্কাগুঁড়ো। গনগনে আঁধার

গভীর বিস্তীর্ণ রাজা

প্রজার চোখের আফিম

 

(৬)

 

খুন। কার্যত সুরমায়

চেনা–অচেনা। দেখা–না-দেখার

উল্লাস। গভীর খাল

সময় জাগানো। এই অসময়কেই

তাজা রেখেছে উৎসব

ফেউ চিনতে চিনতে

অপরিচিত নিজেই

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন