কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৪৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৪৫

শনিবার, ১৩ জুন, ২০২৬

স্বপন রায়

 

কবিতার কালিমাটি ১৫৮


জীবনের একটি প্রতিজীবন আছে, হরিণ আছে

 

(৩৯)

হরিণ গড়ে ওঠে

ভেঙে যায়

এই সত্য

বা মিথ্যে গড়ে উঠল

মরেও গেল

 

মূক

আর মুখ

আকথা আর নিকথা                                                                                    

এরকমই

যেমন গ্রামার

 

ভয়ে

চলে গেল যে হরিণ আমাদের

সহজ-টানা চোখ আমাদের

নেপালের দিকে

 

নেপাল থেকে মনে হবে একটা দৃশ্য

ভারতীয় সিনেমার

সহসাই

 

(৪০)

এখানে

ওখানেও

দুর্বল রোগা একটা দিন

একটা রাস্তা বানাল

হরিণ পেরিয়ে গেল একদিন

 

এখানে

বা ওখানে

দুর্বল রোগা একটা রাস্তা

দিন বানাল

 

হরিণ পেরিয়ে গেল একদিন

 

(৪১)

লাগিয়ে দেয়া

আগুন

 

নদী

হাত-পা সেঁকছিল

কাল ঠাণ্ডা আজ গরম

একটা দেশে

 

শিং-ছুট ফুলকি

দ্রুত পা-হারানো একটা জঙ্গল

পাপ দিয়ে তাপ মেলানো

পুড়ছে

 

শব্দে ঝলসে ওঠা হরিণ

একটা নদী

প্রায় গলে গলে পড়ার মুখে

চাঁদ উঠল

 

খুব মায়াবী আর রাঙা মনে হচ্ছে

খুনখারাপি

আবার

 

(৪২)

হরিণ এবং একটি সাদা বাড়ি

সাদা বাড়ি ও কালো ছায়া

ছায়া একটি মানুষের

হাই তুলছে এমন

 

বনজহীনা দুটো চোখ

বাড়ির আশেপাশে

ছায়া একটি মানুষের আর্তি

যে হয়ে উঠল না

 

হরিণ পেরিয়ে গেল সাদা বাড়ি’র নেমপ্লেট

বা একটি রাজনৈতিক প্রশ্ন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন