কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / প্রথম সংখ্যা / ১৪০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / প্রথম সংখ্যা / ১৪০

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

পৌলমী ভট্টাচার্য

 

কবিতার কালিমাটি ১৫৪


নিওলিথিক মেধায় মূকের আবেদন

অথচ নীরবতা আজকাল পুকুর ঘাটের মতো সমাদর পেলেও মূক হতে পারলাম কই! কতশত প্রতিশ্রুতির সনদ থেকে রোশনাই ঠিকরোচ্ছে আর প্রাগৈতিহাসিক নমস্কার জানিয়ে মানুষ এগোচ্ছে ভ্রুকুটির দিকে। চৈতন্য ও ক্রুশের কাছে আমার বিনীত আবেদন-- নিওলিথিক মেধার সাথে প্রবীণ রাজনীতি বন্ধ হোক।

হে মহোদয়গণ, আপনারা আজীবন

সর লেহনে পটু কিন্তু ভুললেন -- একদিন আপনারাও কলসীতলায় শয্যা পাততেন।

আমি দিব্য আছি আজও; আজও শিরদাঁড়ায় পাখি বসে,

চোখে জড়তাহীন ভোর তাই নিজের চোখে শয়তানের লেন্স লাগাবো না।

 

আলো এনো আগুনে

তুমি তৃষ্ণার্ত হও জনশূন্যে,

আমি হই তোমায়।

ওম্ নিয়ে উড়ে যাওয়া পাখিটা এক আকাশ বেদনা ঘনীভূত করে বুকে; হতে পারে তোমার কাছে নিছকই এটি প্রিমিয়ার শো,..

পাখি জানে তা দিলরুবা অলীকবেলা।

দেহগান গেয়ে জল ফ্যালে যে মেঘ সে তো অনন্ত সাধক, পারল কই পাখি সে সাধনা করতে! তুমি তারানা গুটিয়েছ মননে, আমি হিঙ্গুলা বাতাসে ছড়াই ভাবলিপি যা আবর্তিত হবে প্রদীপ জুড়ে।

আলো এনো আগুনে,

তোমার দক্ষিণ অঙ্গে শোভিত হোক পাখি বন্দনা।

 

খুনময়ী ক্ষুধা

 আমুল বদলে ফেলবো হৃদয়।

...

...

চুপ থাকো ধী...

এটি বিনোদন চরকা নয়;

দেখি নিয়ত, নিয়তি তে বাসা বাধে হুলভরা মৌমাছি।

এইবেলা ঠোঁট চেপে লাঙ্গল তুলছে খুনময়ী ক্ষুধা। ওদের শব্দে পেয়েছি স্নাফ সংলগ্ন জুজু তবু সালাম ঠুকেছি একদিন।

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন