কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬

অনুপম মুখোপাধ্যায়

এমনকি পর্নস্টার : একটি পুনরাধুনিক কবিতা

।
তোমার আঙুলে ব্যথা। তুমি বিষের
মধুর পৃথিবী খুলতে পারছ না
।
না-এর অলৌকিক। তুমি বাঁচো
হ্যাঁ-এর অলৌকিক তুমি। বাঁচো
।
শব্দধরা জল ঢেলে। স্নান
করছে মাংস। শুয়োরের ভিডিওর
মাংসগুলো মানুষের অডিওর খাঁচায়
বন্ধু হতে চাইছে
।
এমনকি ফলায় রক্ত লেগে থাকে
এমনকি পর্নস্টার
।
অনাবিল ঘুমিয়ে থাকতে চাইছেন
।










0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন