কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

দীপক সেনগুপ্ত

 

সমকালীন ছোটগল্প

 

অসভ্য চোখ পিট পিট

তিনি আমার দিকে তার ঢাউস মোবাইলটা তাকে করে বললেন,

- ব্লিংক য়োর আইজ।

নিজেও নিজের চোখ দুটো পিট পিট করে খোলা বন্ধ করে আমাকে দেখিয়ে দিলেন।

আমাকে ঠিক কি করিতে হইবে? তিনি কিন্তু সে সময় মোবাইলে ছবি তুলেছিলেন না। কাউকে ভিডিও মেসেজ করছিলেন। পরে জেনেছিলাম তারা তার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা। সেই আধিকারিকরা অফিসে বসে আমার জীবন্ত থাকার প্রমাণ অবলোকন করে নোট করে নিচ্ছিলেন। নিশ্চয় তিনজন অধিকারী তিন জায়গা থেকে কাজটা করছিলেন। তাই আমাকে তিন দফা চোখ পিট পিট করতে হলো।

কর্ণাটক সরকার কর্ণাটকের সমস্ত মানুষের পরিচয় নোট করার কাজ শুরু করেছেন। না এটি SIR নয়। বুকে পরিচয়পত্র ঝোলানো স্টাফ প্রথমেই সেটা জানিয়ে আমাকে তার পরিচয় পত্রটি তুলে ধরে দেখালেন। পরিচয় পত্রের ওপরের QR code স্ক্যান করে নিজের মোবাইলের স্ক্রিনে নিজের যাবতীয় বায়োডাটা দেখিয়ে দিলেন। আমি সেসব খুঁটিয়ে দেখার চেষ্টা না করে ওপর ওপর দেখে মাথা নেড়ে জানিয়ে দিলাম, I am satisfied.

এরপর সেই ঢাউস মোবাইলে একটি ফর্ম খুঁজে নিয়ে আমাকে অনুরোধ করলেন,

- য়োর আধার কার্ড প্লিজ।

আমি সেটা দিতেই সেই ফর্মের মধ্যেই সেটার ছবি আপলোড করে নিলেন। দেখলাম আমার কার্ডের যাবতীয় ডাটা সঙ্গে সঙ্গে ফর্মটার নির্দিষ্ট জায়গায় জায়গায় ফিল আপ হয়ে গেলো। এরপর শুরু হলো প্রশ্নোত্তর পর্ব। আমাকে প্রশ্ন করে করে বিভিন্ন তথ্য জেনে জেনে ফর্মে ম্যানুয়ালি ফিল আপ করছিলেন উনি। এই বাড়িতে আপনি টেনান্ট না ওনার? আপনি যদি রিটায়ার্ড পার্সন হন তবে নেটিভ প্লেস ছেড়ে এখানে কেন সেটেল করছেন? এখানে আপনার আর কে কে আছে? ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন।

আমি ক্রমে সন্দিহান হয়ে উঠলাম।

- হোয়াট ইয়োর গভরমেন্ট উইল ডু উইথ অল দিজ ডাটা? দে আর মাই ভেরি মাচ পার্সোনাল ডাটা।

- দ্যাট আই ডোন্ট নো। প্রবাবলি দে উইল ক্রিয়েট এন এক্সক্লুসিভ ডাটা বেস ফর অল দ্যা রেসিডেন্স অফ কর্ণাটকা। বাট ওয়ান থিংগ দে রিপিটেডলি আস্কড আস টু এ্যসিওর দ্য পাব্লিক, ইট ইজ নাথিং টু ডু এবাউট ইন্ডিয়ান সিটিজেন শিপ।

আমাকে যাওয়ার সময়ে একটা অনলাইন সার্টিফিকেটও দিলেন।

All relevant data of the Indian citizen presently residing at Bangaluru Mr ... has been successfully collected and primarily verified.

আমি সেটা পেয়ে অনেকটা নিশ্চিন্ত হলাম। কারণ তাতে স্পষ্ট লেখা আছে আমি ইন্ডিয়ান সিটিজেন। আমি যে রিটায়ার্ড পার্সন সেটা ফর্মে ফিল আপ করা হয়েছিল একটা ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে। যখন উনি সেটা করছিলেন তখন মেনুটাতে চোখ পড়ে অবাক হয়ে গেছিলাম সেখানে এমন অনেক প্রফেশনের উল্লেখ আছে যাকে সমাজ মান্যতা দেয় না। যদিও তারা যুগ যুগ ধরে সমাজে বহাল তবিয়তে আছে। আমি শেষকালে সসংকোচে ওনাকে জিজ্ঞাস করেছিলাম, হোয়াইট এনিবডি ডিক্লেয়ার হি অর শি ইজ সাচ এন্ড সাচ।

উনি মুচকি হেসে বলেছিলেন, অফকোর্স ইট ইজ ভেরী অড। বাট … আমাকে দ্বিগুণ অবাক হতে দেখে বলেছিলেন, ওয়ান লেডি ইন য়োর নেবার হুড হ্যাজ ডিক্লেয়ার্ড এন্ড দ্যাট টু উইদাউট হেজিটেশন।

পরে আমি নেটে সার্চ দিয়ে জেনেছিলাম পাব্লিক হেল্থ ডিপার্টমেন্টের এক বিশেষ স্কিম অনুসারে তারা ফ্রি মেডিক্যাল কিট পায়। টু প্রটেক্ট দ্য পিব্লিক হেল্থ। ইট ইজ আ প্রিভেনটিভ মেজর টু প্রটেক্ট সিটিজেন ফ্রম সেক্সুয়াল ডিজিজ।

তবে কি তার পরিচয় প্রকাশ করে সরকারি নথিতে জানিয়ে দেওয়ার পেছনে এটাই কারণ? হবেও বা।

আমাদের পাঁচতলা আবাসনের তিনটে টাওয়ার। তাতে আমাদের মতো লোক কমই থাকে। বেশিরভাগই টেনান্ট এবং আশপাশের আই টি কোম্পানিতে চাকরি করে। মেয়েদের সংখ্যাই বেশি। কারণ হলো সেই সব অফিসগুলো খুব কাছে। হাঁটাপথ। ছেলেরা একটু দূরে প্রেফার করে। তারা বাইক চালাতে অভ্যস্ত তাই বেশি ভাড়া দিয়ে অফিসের কাছাকাছি ঘর নেবার প্রয়োজন নেই। স্কুটার বা স্কুটি মেয়েরাও চালায়। কিন্তু তাদের প্রস্তুত হতে বেশি সময় লাগে বলে ঠিক সময়ে অফিস পৌঁছনোর জন্য তাদের অফিসের কাছে বাসা দরকার।

সকাল সাড়ে নটা নাগাদ তারা দল বেঁধে এই আবাসন থেকে বের হয়।

সেদিনের পর থেকে আমার নজর তাদের মধ্যে থেকে সেই বিশেষ মহিলাকে চিনতে চেষ্টা করে যেতে থাকে। সেরকম কি একজনই আছেন? নাকি অনেক কয়েকজনই আছেন? আমি আমার এই অনধিকার চর্চার জন্য নিজেকে ধমকাই। কিন্তু বুঝতে পারি আমি এখনো যথেষ্ট সভ্য হয়ে উঠিনি। এখনো অসভ্যই আছি। তাই মাঝে মাঝে আয়নার দিকে তাকিয়ে চোখ পিট পিট করে বোঝার চেষ্টা করি আমি এখনও ঠিক কতোটা অসভ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আদৌও কি সভ্য হবো কোনোদিন? এবং এ প্রশ্নটা সার্বজনীন।

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন