কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

অভিজিৎ মিত্র

 

কবিতার কালিমাটি ১৬৩

 

সৎকার

 

(১)

 

এভাবেই

হয়ত এভাবেই

অথবা এভাবেই

সৎকার হয়

নোংরার গাড়িতে

এক দুই তিন অজস্র

বেওয়ারিশ

বইগুলোর

                    উৎশব   

তুমি নিরোর মত ঢোল বাজাবে

ভিজে মোটা চামড়ার ঢপ ঢপ আওয়াজ

শরৎ রবি সুভাষ ছেঁড়া পাতায়

রাস্তায় ডাস্টবিনে

আর খোঁয়াড়ে খোঁয়াড়ে

ধা কেটে ধা

 

(২)

 

ঊনিশ জোড়া ছেঁড়া জুতো মাড়িয়ে

আমায় উৎশবে ফিরতে দাও 

তোমরা দ্যাখোনি

অন্ধকারে গান্ধী থাবা মারছে

কয়েনের ঝুরঝুরে শব্দ

          একে একে দরজায় কড়া নাড়বে

ওদিকে তাকিও না

আগুনের চেয়ে কয়েন অনেক ভারী

ঢোল দাও

তিলক কেটে

এখনো মা নিষাদ লেখা বাকি

 

(৩)

 

উঁহু

তুমি ছোঁবে না

তোমার অধিকার নেই

তুমি আজান দাও

ওটাও বন্ধ করবে

                  যখন যেখানে বলব

কে বলেছে দেশ মানুষ ঐতিহ্য সংস্কৃতি

তুমি উৎস নও

চোখ নামাও

নইলে এবছর উৎশবে ফেরাব 

 

(৪)

 

তাকালেই

ধর্ম আর উৎশব 

ছেনি হাতুড়ি নিয়ে সূর্য ভাঙ্গা হচ্ছে

কবে সৎকার

এ শীতে অন্ধকার পড়বে

তুমি আমি

আমরা তোমরা

তৈরি হও

               গলার কাছে একদলা

               সংবিধান পুড়ছে

 

1 কমেন্টস্: