কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১৪৩

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১৪৩

শনিবার, ১৩ জুন, ২০২৬

মেহনাজ মুস্তারিন

 

কবিতার কালিমাটি ১৫৮


অন্ধকারের ওপারে আলো

কিছু ধোঁয়াশা

কিছুটা অন্ধকার

অন্ধকারের পেট চিরে আলো

 

তবু, তুমি মানুষ আলোকিত হও

জলের পৃথিবী তোমার ঠোঁটে

রেখে যাবে চিহ্ন...

 

জ্যোৎস্নার সব লাবণ্যে

তুমি পূণ্য, শীতল উষ্ণতা, বৃক্ষের কুসুম

তুমি লোভ আর পাপের মাঝে

প্রতিফলিত হবে মঙ্গল চিত্র

 

ধূলির মানুষ তুমি ধোঁয়াশা কেটে গেলে

জেগে উঠে স্বপ্ন...

স্নিগ্ধ আঙুলের স্পর্শে আকাশ তখন তোমার।

 

তোমার কাছে উড়ে যায়

প্রিয় গোপনে বলি তোমায়

আয়নায় নিত্য ভাবনা

মেঘ পালকের মতো উড়ে যায় তোমাকে উদ্দেশ্য করে

সাথে ফেরী করে নিয়ে যায় লক্ষ কোটি বুকের শূন্যতা   

থার্মোমিটার ভেঙে বেরিয়ে আসে ভালোবাসার পারদ

 

আমরা দুজন একই গৃহবাসী

আমি তুমি আর আমাদের এই গাঢ় নিবিড়তা জমাট বাধে

 

এই শূন্যতার যেন শেষ নেই... নেই

কি আদৌ?

 

মনস্তত্বের আধার তুমি

কবিতার আধার তুমি

স্বর্গের সুধা নিয়ে নেমে এসেছ মর্তে

তোমার স্পর্শ যেন সারা জীবনের কবিতা

শেষ হবার নয়!

 

কথা বলো যেন জোৎস্নার শুভ্র কুচি

রং ও অক্ষরে আঁকা কবিতা

যেন বিদগ্ধ দিন ঢেকে রাখ দামাল নেশায়

 

তখনো আঁকড়ে নাও কবিতা মায়ার জালে

তোমার সাথে মিলনে কবিতা

বিরহে কবিতা!

এ এক অচিন্তনীয় মনস্তত্ত্ব

বসবাস করে ম্যাজিক রিয়্যালিটি

আমরা দূর প্রান্তে অথচ মুখোমুখি!

 

 

 

 

 

 

 

 

 


2 কমেন্টস্:

  1. তিনটি কবিতা তিনরকম কাব্য সৌন্দর্য বহন করছে। ১ম কবিতার সৌন্দর্য "উপরে তাকানো" - প্রেমিকাকে আকাশে তুলে দেওয়া।
    ২য় কবিতার সৌন্দর্য "মাটি কামড়ে দাঁড়ানো" - অন্ধকার চিরে আলো বের করা।

    একটা বলে "তুমি স্বর্গ", আরেকটা বলে "তুমি মানুষ, তবু আলোকিত হও"। দুইটাই সুন্দর, কিন্তু দুই মেরুর সৌন্দর্য।

    ৩য় কবিতাটি একটা "উপাসনার কবিতা"। যেখানে কবির আরোধ্য ব্যক্তি কবিতা আর কবির মন - তিনটে মিলে একটা ম্যাজিক রিয়্যালিটির জগৎ বানিয়েছে। দূরে থেকেও কাছে থাকার অলৌকিক অনুভূতি।

    উত্তরমুছুন
  2. তিনটি কবিতা তিনরকম কাব্য সৌন্দর্য বহন করছে। ১ম কবিতার সৌন্দর্য "উপরে তাকানো" - প্রেমিকাকে আকাশে তুলে দেওয়া।
    ২য় কবিতার সৌন্দর্য "মাটি কামড়ে দাঁড়ানো" - অন্ধকার চিরে আলো বের করা।

    একটা বলে "তুমি স্বর্গ", আরেকটা বলে "তুমি মানুষ, তবু আলোকিত হও"। দুইটাই সুন্দর, কিন্তু দুই মেরুর সৌন্দর্য।

    ৩য় কবিতাটি একটা "উপাসনার কবিতা"। যেখানে কবির আরোধ্য ব্যক্তি কবিতা আর কবির মন - তিনটে মিলে একটা ম্যাজিক রিয়্যালিটির জগৎ বানিয়েছে। দূরে থেকেও কাছে থাকার অলৌকিক অনুভূতি।
    - মাসুদার রহমান

    উত্তরমুছুন