কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫

অনুপম মুখোপাধ্যায়

পরন : একটি পুনরাধুনিক কবিতা



।
আলোর কাজ। নাম
খুলছে। মা। হাসির মা। পুরনো
থান
কাঠকয়লার রঙে
আমি
আমরা
১ হ্যাঁচকায় পাথর নামিয়ে
২ হাত দিয়ে
রাষ্ট্রের রং। মুছছি
।
অন্ধ পীঠ যেখানে শেষ
শুরু যেখানে। দেশ
অন্ধকার
ভাষা সেখানে
নিকোনো হচ্ছে। বটে
।
লীলার শতক। প্রৌঢ় শতক
নয়
।
ভাসা
টানছ। ঢেউয়ের
কান্না
।
টানছ
।
গুণ। দিয়ে
মাপা যাচ্ছে না
কাপড়। সূচ
খুলছে
শাড়ি হচ্ছে
মা
।



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন