কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪

২৮) রোশনি ইসলাম



রোশনি ইসলাম

হেঁটে চলেছি

ট্রাফিক গর্জন
শুনতে পাচ্ছি।
ধানের ক্ষেত
নীল আকাশ
রঙিন ফুল
ঝরে পড়ছে শিশির--  
হেঁটে চলেছি
বিস্তৃত সবুজ ক্ষেত।


মঞ্চ

দেশ-দেশান্তর ঘুরে
           ঝিলমিল স্মৃতি।
আদিগন্ত ঝলমল মঞ্চ
আর গভীর জলাশয়।
উৎসবমুখর চত্বর
উড়ে আসছে নীলকণ্ঠ পাখি।


আহ্বান

আলোক-বৃষ্টি
উল্লসিত বাতাস
জেগে উঠছে
সভাকক্ষ।
ভোরের রোদ
ইতিহাস আহ্বান।
লাল গোলাপ
ঝাউবন
ছায়া ছায়া খেলা।  

    

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন