কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

বুধবার, ৯ মার্চ, ২০১৬

সফিউল্লাহ আনসারী

শ

শব্দের মিছিলেই আজ আমাদের 
সকল দাবী; গর্জে উঠুক 
তুমুল শ্লোগান।কাব্য নামে।
বৃষ্টিতে শব্দ ভিজুক; শব্দে আসুক 
মুক্তি এবং যুক্তি সকল।
পালাক স্রোতে পাপ ও ধকল।


ত

তখনো আমরা ভয়ে থাকি।
ভাবনা সব যখন তোলে
সুরে আওয়াজ।
কখনো আমরা জয়ে রাখি 
শুদ্ধ সুখে নক্ষত্র আলোয় 
ছন্দে জীবনের ভাঁজ।


ম

মনে রেখো
আমাকে হারিয়ে তুমি পাবে না 
জয়ের দেখা। পাবে না স্বস্তিতে
সময়ের আধিপত্য!
ভালোবাসার বিশ্বাস থেকে
বলছি। কষ্ট কিংবা শাপ দিয়ে নয়।


ন

নন্দিনী! আমায় একা করে
দূরত্ব বাড়িযে কী লাভ তোমার!
বলে যাও তুমি 
চলে যাওয়ার মানে 
কতটুকু বেসেছি ভালো
জানে; মন তো জানে!



1 কমেন্টস্: