কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৪৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৪৬

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

০২ অনুপম মুখোপাধ্যায়



বিশুদ্ধ চাকুরি


।
একদিন সকাল আসছে
অভিনয়ে
গীতিকবিতার লম্বা গাড়ি
একদিন সকাল আসছে
সার্কাসে
মলিন জোকার
।
এই রোদ তার বেতন পাচ্ছে না
মসৃণ কালো সেই পাথর পাচ্ছে না
।
পাথরটা আসলে তার ঘরে থাকছে
তাতেই কাগজ ফেলে কবিতা লিখছে
ওই পাথর
তাকে এই
চাকরি দিচ্ছে
।
একটা সকাল চাকরি হয়ে উঠছে
সাতটায় লেখা হচ্ছে সার্ভিস বুক
৯৮৭৬৫৪৩২১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১২৩৪৫৬৭৮৯
।
কিংবা
।
সার্ভিস বুক লেখা হচ্ছে না আদৌ
কেরানি সনাতন দাঁ ছুটি নিচ্ছেন
।
টাকা
এই সরকারি ঢেউ
টাকা
সেই সরাসরি ঢেউ
।
একাধিক পরিবারে
সে দেখছে
এই
নেটওয়র্ক-আক্রান্ত মধ্যবিত্ত হাওয়া
পঙ্গপালে আটকে পড়া লিংক
।
দাঁতের আঁশ মেজে সাফ করছে
চোখের দ্বীপ খুলে সাফ করছে
যে কোনো সমর্থনে
তৈরি থাকছে
।
তৈরি হচ্ছে
।
টাকা সে তৈরি হচ্ছে
।
তৈ রি হ চ্ছে প র চু লা র
ক্যা জু য়া ল লি ভ
।
সকাল সাতটা
কিংবা
এখনো সাতটা ঠিক বাজছে না এখানে
।

2 কমেন্টস্:

  1. তুই একরকমের নবনির্মাণের প্রস্তুতি নিচ্ছিস মনে হচ্ছে। পরিষ্কার কবিতা -- যেখানে রূপকের সজ্জা, নিরূপিত সজ্জা। বাকিটা সংবাদ-মূলত কাব্য করতে গিয়ে কবিতা-কাঠামো হয়ে রয়েছে। এই মিশ্রন অভ্যাস সফল হবে যখন চোখ ফুটবে, যেমন দুর্গা প্রতিমার সপ্রাণ হওয়া। এই পদ্ধতিটা ছাড়িস না। চিন্তা কর আরো।

    উত্তরমুছুন
  2. অনুপম মুখোপাধ্যায়২০ নভেম্বর, ২০১৩ এ ৬:৪৩ PM

    হ্যাঁ বারীনদা। আরো কিছু কাজ করেছি। আপনাকে পড়াবো। এখন একটা কবিতা প্রচুর সময় দাবি করছে। এটাকে সেটা দিতে পারলাম না।

    উত্তরমুছুন