কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৩

দেবরাজ চক্রবর্তী

চক্ষুদান

শরীরের অন্য দিকে
আরও একটা শরীর।
লাল নীল পর্দা ওড়ে
প্রতিবেশীর ঘুমের দিকে...
পরদিন সকালে তারা
খবরের কাগজে রাশিফল খুঁজে নেয়
তবে ততক্ষণে পৃথিবী চুলোয় যাক
তবুও কেউ একজন তোমার শাড়িকে
লুঙ্গি রূপে পরার অধিকার পায়।
সুসময়ে যদি ভালোবাসা না হয়
তবে চক্ষুদান করব তোমার স্বামীকে।

1 কমেন্টস্: