![]() |
| কালিমাটির ঝুরোগল্প ১৪৮ |
লিওনার্দো আর প্রজাপতি
ক্রাচে ভর দিয়ে ভিখিরি বালকের মতো সোনালি ঘুম খোঁজা। আয় ঘুম। আয় চোখে। রক্তের ভেতর চেপে চেপে নগ্ন পায়ে ফার্স্ট টাইম চুমু। অন্ধকারে ছিটকে আসে সব। ছলাৎ ছলাৎ প্রেম। বমি ওঠা, গা গুলানো শরীর। ছোট এক টুকরো পা গলিয়ে পাখির পালক। ব্যারিকেডে আলাদা জীবন। বায়োমেকানিক্স এক ধাক্কায় টেনে আনে, কাগজের বুকে শুকনো পাগলের মুখ।
একদিন পাগল না উন্মাদ হলে জ্বলন্ত রুমালে দুজনে দুজনকে দেখবো। ধ্যূত মেকানিকাল নাইটে আলো আঁধারের খেলা। শাদা স্তনে মুখ লুকিয়ে লিওনার্দোর রঙ তুলি আজ বাদ। কমেডির নিঃসঙ্গ বাগানের গভীর দুঃখ। সবাই ফিরে যেতে চায়। গতিশীল হয়ে ওঠে লিওনার্দো। আফিনের ঘ্রাণে মগজে ধরে উষ্ণতার শিকড় সন্ধান। সমস্ত রস শুষে নিজের মতো নিজে তৈরি।
আজ রাতে উঠবে চাঁদ। আর তার শরীর ছুঁয়ে পাঁচটি তারার ঘুমো চোখে শুয়ে শুয়ে জনতার পালস দ্যাখা।
ঈশ্বরীর সাথে হাঁটা। খাসা মাদুলির
মতো রেশমি মান্দানা নিয়ে চলে জগৎ সংসার।
লিওনার্দো আজ ছবি আঁকে না। সে দ্যাখে শরীর। ছত্রিশ সাইজের বিলাপ। তবে সেই মুহূর্তে আসরে হাজির প্রজাপতি। বিউটিফুল কালার।
: কেন মায়া লাগে? বিশুদ্ধ ব্যথার
সাথে এতো যন্ত্রণা। কিউবিজম ফরমেশন বহুত দূরে অথবা মানুষের মতো ভয়। সারস উড়ে যায়।
বৃষ্টিতে অসুখ মাখামাখি করে। তুমি লিওনার্দো, অনেক আগে থেকে যুদ্ধে যাবার কথা ছিল তোমার। ওসব ছবি টবি প্রেম পরে।
তবে শোনো আগুনের খুব কাছে প্রতিনিয়ত
আসে প্রজাপতি। শিল্পের কোনো মূল্য নেই। রাবিশ শব্দ। শ্মশানে একটা মেয়ের সাথে দেখা হয়েছিল।
সে প্রতিরাতে প্রজাপতি হয়। তোমায় খোঁজে।
: লিওনার্দো তুমি নাকি তার খুব
পরিচিত। তার বুকের সাইজ বলেছিল ছত্রিশ।
ঘুম নেমে আসে। ঘুম। ঘুম। লিওনার্দো ঘুমিয়ে যেতে থাকে। তখনি একটা সো বিউটিফুল প্রজাপতি ইংরেজিতে বলা বাটারফ্লাই ঘোরে বাতাসে। তারপর এক ধাক্কায় লিওনার্দোর কাছে। কতোদিন ছবি আঁকে না তার বদলে মরা পোড়ার গন্ধ নাকে আসে।
মরণ তবুও খুব আর্টস্টিক। নেংটো
নেড়ি কুত্তার মতো বডিটা থাকে রাস্তায়।
: কোথায় সে? আজ কি তার মন ভালো?
খুঁজতে থাকুন সবাই। সোমবারের দিন
দুঃখ করতে নেই। তার থেকে স্মরণ করা যাক। লিওনার্দো যার বুক ছুঁয়েছিল তার সাইজটা যেন
কতো বলেছিল, ছত্রিশ!
হাওয়ায় উড়তে উড়তে চুলের গুচ্ছ। নীল শালা নীলের হাতছানি। সোমবার ঝাপ দেবো আগুনে। রাজি আছো?
সেদিন সন্ধ্যা বেলায় আবার প্রজাপতি কম্বলে জড়িয়ে আসে। মন হাওয়ায় হারিয়ে যায়। আজ কেন যেন খুব শীত নেমেছে ভাতের থালায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন