![]() |
| সমকালীন ছোটগল্প |
বগলাদি সব জানে
সকালে উঠে চোখ খুলে বাইরে এসে দাঁড়াতেই দেখি পাকুয়াদার দুপায়ে ব্রহ্মতালু ঠেকিয়ে উপুড় হয়ে আছে এলাকার ডাকাবুকো ‘ডাঁশা’ মহিলা, ঘোতনার মা। ডাঁশা বললাম এই কারণে যে, এলাকার যে-কোন বয়সের ব্যাটাছেলেরা তাকে যমের মত ভয় করে, বড়রা তাই ডাকাত মহিলা বললেও ছেলেছোকরাদের চোখে তিনি ডাঁশা মহিলা। একবার যদি বোঝে কারও ভুল নজর তাকে চাটছে, কাছে গিয়ে খপাৎ কোরে কলার ধরে টানতে টানতে নিয়ে যাবে কিশোরদের কলাবাগানের পাহারা ঘরে। তারপর ঘন্টাখানেক ঘাপালুর শেষে ট্যান করে ছেড়ে দেবে গায়ের চামড়া। সেই চাটুচোখের ব্যাটাছেলে আর জীবনেও মেয়েছেলের শরীরের দিকে শিয়াল চোখে তাকাবে না। মোটামুটি এই হলো ঘোতনার মা। কিন্তু যে দৃশ্য আমার ঘুমভাঙ্গা চোখের সামনে লটকে আছে, আমার বাপেরও ক্ষমতা নেই তাকে কল্পনা করবে।
কোনক্রমে চোখ ডলে নিশ্চিত হলাম। কৌতুহল এক বিপজ্জনক ব্যাপার, শাস্ত্রে নাকি লেখা আছে। মুখ থেকে বাসি থুথুও বাইরে ফেলিনি, সে অবস্থাতেও এই স্বপ্নের মতো দৃশ্য হাতছাড়া করব এমন গান্ডু আমি নই। পায়ে পায়ে সোজা গিয়ে পাকুয়াদার গা ঘেঁষে দাঁড়িয়ে চোখেচোখে আর হাতের ইঙ্গিতে পাকুয়াদাকে জিজ্ঞেস করলাম, কেসটা কী? পাকুয়াদা ঠোঁটে আঙ্গুল চাপিয়ে থেমে থাকতে বললো আমাকে। কিন্তু আমি নড়ছি না সেখান থেকে। মহিলা বেশ কিছুক্ষণ ব্রহ্মতালু ঘষাঘষির শেষে, বিশাল একজোড়া প্রায় টলমলে চোখ নিয়ে মাথা তুলে বললো-- আর করব না পাকু, আমায় পুলিশে দিসনে!
কেলেঙ্কারি! আবার সেই পুলিশের গল্প! কি করব! শাস্ত্র নাকি বলেছে, শাসক যখন জনতার পছন্দ-অপছন্দ উপেক্ষা কোরে পুলিশের ওপর বেশি নির্ভরশীল হয়ে ওঠে, তখন তাকে পুলিশ রাজ্য বা পুলিশ রাষ্ট্র বলে। এলাকার গণ-ঠাকুর্দা এই শাস্ত্র আমাদের কাছে ব্যক্ত করেছেন। বয়স এখনও সাতের ঘর পার না হলেও বড় বড় দাঁড়ি, না-কামানো গোঁফের আড়ালে কপালে ভাঁজ ফেলা মুখ, ফতুয়া আর রঙিন লুঙ্গিতে সেই গণ-ঠাকুর্দার কাজই হচ্ছে এলাকায় বিস্তর ঘুরে বেড়ানো, চায়ের দোকান দেখলেই চুটিয়ে আড্ডা আর সুযোগ পেলেই ছেলেপিলে ধরে নানারকম কথাবার্তা শাস্ত্রের নাম কোরে চালিয়ে দেওয়া। যাকগে, যা বলছিলাম, ঠাকুর্দার কথামতো পুলিশ-রাজ্য বা যাই হোক না কেন, সবকিছুই যদি পুলিশের দেখার ব্যাপার হয় পাকুয়াদাও তাকে ব্যবহার করতে চাইবে তাতে অবাক হবার কিছু নেই। তাই বলে ঘোতনার মা! একবার যদি লকাপে ঢোকে-- ভাবতেই পারছি না। ছেলেটা মাত্র পাঁচবছর বয়স, কোথা থেকে যে নিয়ে এসেছে কেউ জানে না। কারণ অমন লম্বা-চওড়া চেহারায় একটা পেট বাঁধলে মানে মহিলা গর্ভবতী হলে, সেতো দ্রষ্টব্য হয়ে যেতো। কিন্তু মা মাসি পিসি কাকা এমনকি গণঠাকুদ্দাও মহিলাকে কোনদিন পেট ফুলিয়ে ঘুরতে দেখেনি। পাশাপাশি, ছেলেটার বাপ কে, তাও কেউ জানে না। কারও বাপের ক্ষমতা নেই সে কথা কেউ জানতে চাইবে। সে যাই হোক, মায়ের খুব ন্যাওটা সে ছেলে! সবসময় মায়ের পাশে পাশে সে ঘোরে আর ঘ্যান ঘ্যান ক’রে বায়না করে বলে, সবাই তাকে আদর কোরে ঘোতনা বলে ডাকে।
ঘোতনার মায়ের আয়ের উৎস সবাই যেটা জানে, আমিও জানি, হাট ও বাজারে শাক-সব্জী-ডিমের বেচাকেনা। প্রতিদিন সকাল হলেই দেখা যায় কখনও মাথায় এক ঝুড়ি ডিম কিম্বা কখনও নানারকম শাকসব্জীর গাঁট বেঁধে চলেছে কাছাকাছি শহরের বাজারে। বাড়ি ফিরে দুপুরের রান্নাবান্না, খাওয়া-দাওয়া চুকিয়ে আবার বেরিয়ে পরা পরদিন বাজারে যাওয়ার মাল জোগাড় করতে। কখনও দেখা যায় পুকুর পাড় থেকে কলমী কুড়োছে, কখনও গেঁড়িগুগলী আবার কোনো কোনো দিন জলাজায়গা ঘেঁটে কচুর ডাঁটা কেটে এনে গাঁট বাঁধছে। এ গ্রাম সে গ্রাম ঘুরে হাঁস-মুরগীর ডিম কেনা-বেচাতেই বোধহয় বেশি লাভ। তাই ঝুড়ি ঘাড়ে প্রায়শই তাকে বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতে এলাকার অনেকেই দেখেছে। ঘোতনা মায়ের আঁচল ধরে ধরে কিছু একটা বায়না নিয়ে ঘ্যান ঘ্যান করতে করতে মায়ের পাশেপাশেই থাকে বেশি সময়।
কিন্তু কোন এক অজ্ঞাত কারণে পুলিশকে কেন এত ভয় পাচ্ছে ঘোতনার মা? একেবারে পাকুয়াদার পায়ে স্ট্রেট ড্রাইভ। ভাবতে তো পারছিই না, এমন কি বুঝতেও পারছি না এক্ষেত্রে পাকুয়াদা ছাড়া আমার অন্ধলোচনে আলো আর কে ফেলবে? অন্য যে পারতে পারে, তার সামনে জিজ্ঞাসা নিয়ে পৌঁছবো ভাবলেই তিনবার জল ছাড়তে হবে, বাকি কিছু কাপড়চোপড়ে হবে কিনা, কোন নিশ্চয়তা নেই। সুতরাং দেখে যাও বালক, ঠোঁট বন্ধ কোরে পাকুয়াদাকে অনুসরণ করো। দেখলাম মহিলাকে এতটা বিপন্ন করবার পর, পাকুয়াদা বাল্মীকির মত রামায়ণের প্রথম পদ উচ্চারণের ভঙ্গিমায়, অত্যন্ত মধুর ও দৃঢ়কন্ঠে উচ্চারণ করলেন-- ঠিক আছে যা, তোর ওই পাঁচবছরের ছেলেটার কথা ভেবে আজ তোকে ছেড়ে দিলাম। আবার যদি এমন হয়, পুলিশ ডেকে ধরিয়ে নিয়ে এসে, গাছে ঝুলিয়ে তোর চামড়া ফাটাবো, সেদিন আমার কাছে কাঁদতে আসিস না।
পাকুয়াদার এমন ধরনের অমৃত বচন শ্রুতিগোচর করে, আমার তো পা টলতে শুরু করেছে। পাকুয়াদার এত ক্ষমতা, আমি তো কিছুই জানি না। ঘোতনার মা কোনক্রমে উঠে দাঁড়িয়ে আঁচল দিয়ে চোখ ডলতে ডলতে পিছলে গেলো সে দৃশ্য থেকে। বাসিমুখ অনন্ত জিজ্ঞাসা নিয়ে আমিও সুড়ুৎ দেবার মতো ক্যাওড়া নই। নিউটনের আবিষ্কারের থেকে এই জিজ্ঞাসার সমাধান খুঁজে পাওয়াও কম বড় আবিষ্কার নয়, আমার কাছে, হ্যাঁ তাই। বুক ছুঁয়ে বলছি, আমি এতটাই চটকিত থুড়ি চমকিত!
--পাকুয়াদা, তুমি যে ম্যাজিক জানো, আগে বলোনি তো!
--ম্যাজিকের আবার কি দেখলি?
---ম্যাজিক নয় বলছো?
--ধুর, আমার কাছে হাতের নস্যি এইসব বেয়ারাগুলোকে পায়ে দড়ি বেঁধে ঘোরানো, একেবারে ব্রহ্মাণ্ড দর্শন করিয়ে দেবো।
--তুমি আসলে কে বলতো? তুমি এত শক্তিধর কিভাবে হলে? তুমি কি পাকিস্তানের গুপ্তচর নাকি চিনের?
--এ কথা আবার কোথা থেকে শিখলি?
--কেনো, আমাদের শাস্ত্রঠাকুদ্দা আছে না, সেই তো বলে, যখনই কাউকে বেশি ক্ষমতাবান দেখবি-- জানবি সে পাকিস্তানের কিম্বা চিনের গুপ্তচর।
প্রবল শব্দ করে পাকুয়াদা এমনভাবে হেসে ওঠে, যেন ছেলেপিলে পুজোর বাজি ফাটাচ্ছে। তারপর কিছুটা দম নিয়ে শান্ত হয়ে বললো--
--ওই ঠাকুদ্দাই ঘোতনার মার গাঁড় মেরে ঘাবলা কোরে দিয়েছে। মালটা একটা যন্ত্র জিনিস, এখন শাস্ত্র চোদাচ্ছে। একদিন সপাটে এক চড় মেরে ওর ক্ষ্যাপামোর স্টার্টার ঢিলে কোরে দেবো। বোকাচোদা।
পাকুয়াদার এত রাগ আগে দেখিনি। এমন দুর্বাক্যও পাকুয়াদার মুখ থেকে আগে কখনও শুনিনি। আমাদের বয়সের পার্থক্য বজায় রেখেই সে আমাদের সঙ্গে মেশে। তবে মাঝেমাঝেই কি সব কাজে বাইরে চলে যায়। কি কাজ কখনও জানতে চাইনি, তবে ফিরে আসার পর নতুন নতুন জায়গার গল্প করতে খুব ভালোবাসে পাকুয়া দা। আমরাও চোখ গোলগোল সেসব না দেখা জায়গার গল্প শুনি জমিয়ে। কিন্তু আজ সকাল থেকেই পাকুয়াদাকে কেমন যেন একেবারে আলাদা মনে হচ্ছে।
যাই হোক সেদিনও পাকুয়াদা নানারকম গল্প করে আমার মাথা গুলিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। যথারীতি ঘোতনার মায়ের সঙ্গে পাকুয়াদার ওই মেষ-রাক্ষসের গল্প বা আমার দৃষ্টিগোচর যাবতীয় ব্যতিক্রমী ঘটনা সম্পর্কিত হাজারো প্রশ্নের কোনো নিষ্পত্তিই আমি করতে পারিনি। বাড়ী ফিরে কেবলই ঠাকুদ্দার শাস্ত্রবচন মাথায় ঘুরেছে-- অতি কৌতুহল সততই পরিত্যাজ্য, নতুবা তাহা বিপদ বহন করিতে পারে! এই বচন মনে পড়তেই পাকুয়াদার আরেক বচন আমায় অস্থির করে দিচ্ছে, এই ঠাকুদ্দাই নাকি ঘোতনার মায়ের গাঁড় মেরে দিয়েছে!...
এসব শাস্ত্র অশাস্ত্র বচন থেকে আমাকে উদ্ধার পেতে হবে। তাই দাঁতফাত মেজে সকালের খাওয়াদাওয়া সেরে প্রায় ছুটতে ছুটতেই বগলাদির ঘরে গিয়ে পৌঁছলাম। আমার থেকে বয়সে অনেকটাই বড়, বিয়ে-থা হয়নি কিন্তু দেখলেই মনে হবে একটা গনগনে চুল্লী জ্বালিয়ে বসে আছে। কাছে গেলেই আগুনের স্যাঁক লাগে গায়ে। বগলাদিই আমার শরীরশিক্ষার মাস্টার, আমাকে প্রথম হাতমৈথুন শিখিয়েছে। সে এক অন্য কাহিনী পরে বলবো। শুধু ধারাপাতটা প্রথম ধরিয়েছিলো একদিন ভর সন্ধ্যেবেলা। ঘোরাঘুরি কোরে তার বাড়ির কাছে যেতেই দেখলাম, ঘর অন্ধকার করে বসে আছে। আমাকে দেখতে পেয়েই ঘরে ডাকলো। আমাকে কোনরকম কথাবার্তার সুযোগ না দিয়ে খুবই আকস্মিক আমার হাতের মুঠো দুটো টেনে নিয়ে তার খোলা বুকদুটোতে ধরিয়ে দিয়ে বললো-- একটু জোরে জোরে ম্যাসেজ করে দে না, কেমন কটকট করছে। আমার বয়স তখন কম হলেও বয়ঃসন্ধি পেরোনো এক চঞ্চল কিশোর। বৈধ-অবৈধ গোলযোগ তখনও মাথায় ঢুকে কাওতালি শুরু করেনি। সুতরাং দায়িত্ব নিয়ে সে কাজ করতে করতেই বুঝলাম আমি বড় হয়ে গেছি। তারপর থেকে ধারাপাত ধারা মেনেই প্রবহিত। সব ধরনের নামতাই এখন মুখস্থ। সময় অসময়ের ইঁদুর কলে বগলাদি ছাড়া আর কোথাও ছুটির আনন্দ পাইনা। স্বাভাবিক ভাবেই সকালের মহাকাব্য নিয়ে বগলাদির কাছেই যাবো তাতে আর বিস্ময় কোথায়!
সব শুনেটুনে বগলাদিও কেমন যেন বেমনা হয়ে গিয়ে বললো, ঘোতনার মা-টা তবু একটা বাচ্চার দায়িত্ব নিয়ে মানুষ করছে। ক'জন এটা করে বলতো? ওকে আমার তাই ভালো লাগে। ব্যাস। বগলাদির মুখে আর কোন কথা নেই। তার মানে এই কেসটায় বগলাদিও মাথা গলাতে চাইছে না। ব্যাপারটা তবে কি কোনো ভয়ের ব্যাপার? একটু ঠাসি খেয়ে গেলাম। হঠাৎই বগলাদি চুপভেঙ্গে বললো-- এ ব্যাপারে বেশি কিছু জানার আগ্রহ দেখাস না। আমাদের এলাকাটা কিন্তু ভালো নয়। নানারকম অচেনা লোকজন রাতবিরেতে মাঝেমাঝেই আমাদের গ্রামটামজুড়ে ঘুরে বেড়ায় চোখে পড়ছে, অনেকেই তেমন বলছে। পাকুয়া কিছু না বললে, আর কারো কাছে কিছু শুধাতে যাস না। বগলাদির কথা যেহেতু খুবই গুরুত্ব দিই আমি, কারণ আমার কাছে বগলাদি মানে গতি ও উত্তাপের নিষিদ্ধ এক লুকোনো সিন্দুক। বগলাদি যখন চাইছে না, আমিও ভুলে যাব সব। কিছুই দেখিনি আজ বা যা দেখেছি সব স্বপ্ন ছিলো। মনে মনে এই কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরে গেছি।
সেদিনের পর থেকে প্রায় পাঁচ-ছ মাস কেটে গেছে। অনেক হলুদ হয়েছে চারদিকে গাছের পাতারা। নানারকম গন্ধ আসছে বাতাসের। একদিন দুপুরে গামছা কাঁধে পুকুরে চলেছি। স্নান বাড়িতেই করি, কখনও সখনও পুকের ঝাঁপাতে সখ হলে চলে যাই গামছা কাঁধে। পথে পাটকিলের সাথে দেখা, সেও পুকুরে যাচ্ছে। তার মানে ধরেই নিলাম আজ দুজনার এক অঘোষিত সাঁতার প্রতিযোগীতাতেও আমাকে অংশ নিতে হবে। ভালোই লাগলো। যথারীতি পুকুরে নেমে পাঁচবার এপার-ওপার করবার চ্যালেঞ্জ নিয়ে আমরা সাঁতারে ব্যস্ত হয়ে লড়ে যাচ্ছি প্রাণপনে। হঠাৎই চোখে পড়লো রাস্তাজুড়ে বিভিন্ন বয়সের মানুষজনের মধ্যে কেমন একটা আলোড়ন। ভেজা গায়েই তাদের সঙ্গে পা মিলিয়ে যেতে গিয়েই দেখলাম, ঘোতনাদের বাড়ীর সামনে বড় বড় দুটো পুলিশের গাড়ী। অনেক পুলিশ ঘোতনাদের বাড়ীটা ঘিরে দাঁড়িয়ে আছে। আর বাড়ীর সামনে সেই শাস্ত্র আওড়ানো গণঠাকুদ্দার কোমড়ে দড়ি, হাতে হ্যান্ডকাফ লাগিয়ে গাটাগোট্টা গোটা তিনেক পুলিশ দড়ি ধরে দাঁড়িয়ে আছে। ঘোতনার মাকে নাকি বার করা যাচ্ছে না ঘোতনা প্রবল চেঁচাচ্ছে বলে। আর দূরে পাকুড় গাছের তলায় জামা-প্যান্ট-জুতো পরে পাকুয়াদা দাঁড়িয়ে গভীর মগ্নতায় সিগারেট ফুঁকে যাচ্ছে। পাশের এক কাকাকে জিজ্ঞেস করলাম,
---কাকা, ব্যাপারটা কি? এত পুলিশ তারপর ঠাকুদ্দাকে বেঁধে রেখেছে?
--আরে সাংঘাতিক ব্যাপার। আমাদের গ্রামে বসে এরা সব সোনা পাচার তারপর নেশার গুঁড়ো পাচারের কারবার চালায়। পাকুয়াদা বলে একটা লোক আছে না, ওই লোকটা পুলিশের ডিটেকটিভ। নানা জায়গায় ঘুরে অনেককে ধরে তাদের কাছে এদের খোঁজ পেয়েছে। ঠাকুদ্দাই নাকি এসবের পাণ্ডা।
-- তুমি এতকিছু জানলে কি করে?
--আমাকেও তো টাকার লোভ দেখিয়ে এসব করাতে চেয়েছিলো। আমি সময় করে উঠতে পারিনি। জমিজায়গা, গরু-মোষ নিয়ে একেবারে নাকানি-চোবানি।
--তুমি করতে রাজি হয়েছিলে?
--আরে, আমাকে বলেছিলো মাল-সাপ্লাইয়ের কাজ করলেই হাতে হাতে পয়সা গুনে দিয়ে দেবে। আমাকে কি সোনা-পাচারের কারবার বলেছে নাকি? সেটা তো এখন ওই পুলিশগুলোর কাছে শুনলাম।
ভেজা গায়েই আমি বগলাদির কাছে চললাম। বগলাদিই তো আমাকে সেদিন থামিয়ে দিয়েছিলো। তার মানে বগলাদিও বোধহয় এসব ব্যাপার জানতো, কিন্তু আমাকে বলেনি। ভালোই করেছে। সাঁতারের নেশা আজ মাথায় চেপেছে, কিছুতেই নিজেকে থামাতে পারছিনা। এবারের সাঁতার খেলবো বগলাদির পুকুরঘাটে। সবার নজর এড়িয়ে দ্রুত পায়ে গাছপালার ফাঁক দিয়ে সেদিকে এগোলেও, মনে মনে ভাবছি পাকুয়াদা কি আজকেও ঘোতনার কথা ভেবে তাকে বাঁচিয়ে দেবে, নাকি অন্যকিছু...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন