শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

আমিনুল ইসলাম

 

কবিতার কালিমাটি ১৬০

 

শূন্য থেকে

 

(০)

 

আধার পালটে দিলেই অন্ধকার

আলো নয়

বস্তুর লহমাদর্শনে আত্মপিলসুজ

যেসমস্ত ফুলের অভিযোগে একত্র

অন্ধডানায় কাতর তার সেই আধার

 

(১)

 

কলশির নরম লোহায়

জল উদভ্রান্ত ঘনীভূত রাগে

বাঁশিডানার সরগম

কেউ কি কোমল সা-য়ে শরীর মেলতে ব্যস্ত

 

আঠালো ভাষা চিবিয়ে সময়

নেশাগ্রস্ত হারমোনিয়ামে বাজে

সম্মোহিত রক্তলাল হাড়ের জোনাকি

 

(২)

 

মাটির সত্তা ধুয়ে বক

ফন্দি এক পরিযায়ীসংক্রমণ

মহাঅভ্যূদয় পচাগলা দুপুরসঙ্গম

ভূতনিরপেক্ষ অন্ধকার সজীব

 

(৩)

 

কালো অন্ধরাত পৃথকভাবে

ছায়াতুলি অনাবৃত

কৌশলের বাজনায়

পেলব যৌনবাতাস

আলোর গলায় সেই নেকলেস

শূন্য ডিমে পাখির সেই পরিস্ফুটন

 

(৪)

 

কালো বাজনার ফকির

সাজতে অধরা

অর্ধমৃত সেতারের সেই কল্লোল

ঝরনাকোমল দেহ

আলিঙ্গনপিষ্ট নিরালম্ব সেই ফকির

সন্ধ্যার সুফিমগ্ন তারেরই এক আত্মজাগরণ

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন